৫২ সীরাতুল মুস্তফা (সা) সমস্ত শরীর পচে গেল এবং শরীর থেকে রক্ত ও পুঁজ গড়াতে থাকলো । এরপর তার সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ এক এক করে খসে পড়তে শুরু করলো । সবশেষে তার দেহের অভ্যন্তর থেকে কলিজা ফেটে বেরিয়ে পড়লো আর সাথে সাথে আবরাহা মৃত্যুর হিম শীতল কোলে ঢলে পড়লো। সবাই যখন ছিন্নভিন্ন দেহে ধ্বংসস্তূপে পরিণত হলো, তখন মহাশক্তিধর আল্লাহ এক ভারী বর্ষণে ধ্বংসাবশেষের সবকিছু ধুয়ে মুছে সাগরে পৌঁছিয়ে দিলেন। CERES TRS 10 Cdl ANA “তিনি অত্যাচারী সম্প্রদায়ের মূল উৎপাটন করে ফেললেন । এ জন্যে রাব্বুল আলামিন আল্লাহ্রই সকল প্রশংসা !'” ইরহাস এ আসমানী নিদর্শন ছিল শেষ নবী মুহাম্মদ (সা)-এর আগমনেরই অদৃশ্য ঘোষণা ও গায়বী নিদর্শন । কুরায়শদের প্রতি এ অদৃশ্য সাহায্য-সহায়তার কারণ একমাত্র এটাই ছিল যে, পৃথিবীতে শেষ নবীর আগমন অত্যাসন্ন। আবদুল মুত্তালিবের এ সম্প্রদায় ও পরিবার তারাই আর তারাই আল্লাহর ঘরের মুতাওয়াল্লী, রক্ষণাবেক্ষণকারী, এজন্যে অলৌকিকভাবে আল্লাহ্ তাদের এ সাহায্য করেছেন। অন্যথায় ধর্মীয় দিক থেকে আবিসিনিয়ার সম্মাট ও ইয়েমেনের শাসক মক্কার কুরায়শ অপেক্ষা উত্তম ছিল। কেননা তখন সাধারণ কুরায়শগণ ছিল মূর্তি পূজক, পক্ষান্তরে ইয়েমেন ও আবিসিনিয়ার অধিবাসীরা আহলি কিতাব ও খ্রিস্টান ছিল (তখনও যার বাতিল হওয়ার ঘোষণা আল্লাহ্র পক্ষ থেকে আসেনি) । ফলে জানা গেল যে, কুরায়শের প্রতি এ অদৃশ্য সাহায্য এবং বায়তুল্লাহর অস্বাভাবিক হিফাযত, এ সব কিছুই মহানবী (সা)-এর জন্মের অলৌকিক ও বরকতপূর্ণ সুসংবাদ ৷ নবী হিসেবে ঘোষিত হবার পর নবীর দ্বারা যে সমস্ত অলৌকিক ঘটনা প্রকাশ পায়, একে “মু‘জিযা’ বলে । আর যে সব অলৌকিক ঘটনা নবী জন্মের প্রাক্কালে ঘটে, তাকে ‘ইরহাস’ বলা হয়। ইরহাস অর্থ বুনিয়াদ বা ভিত্তি । যেহেতু এ ধরনের ঘটনা নবী জন্মের সূচনা বা প্রারম্ভিক অবস্থায় ঘটেছে, এজন্যে একে ইরহাস বলা হয়েছে। আবরাহার বায়তুল্লাহ বিরোধী সেনা অভিযান এবং অতঃপর তার ধ্বংস ও বিধ্বস্ত হওয়ার ঘটনা মুহররম মাসে সংঘটিত হয়। তখন রাসূল (সা)-এর শুভ জন্মের দিনক্ষণ খুবই সন্নিকটে পৌঁছেছিল। তখন এ ধরনের যত অলৌকিক ঘটনা প্রকাশিত হয়েছে, সবই ছিল নবী (সা)-এর জন্মের পূর্বাভাস ও আলামত ৷ আবরাহার ঘটনার পঞ্চাশ অথবা পঞ্চার দিন পর এ ধূলির ধরায় রহমতরূপে মহানবী (সা)-এর আবির্ভাব ঘটে ৷ ১. যারকানী, ১খ. পৃ. ৩৮৩-৩৯০ । সীর তুল মুস্তফা 4% সকল খন্ড একত্রে - পৃস্ঠাঃ (52) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।