সীরাতুল মুস্তফা (সা) ৫১ উটগুলো ফেরত দেয়ার প্রস্তাব করলেন। আবরাহা অবাক হয়ে বলল, বড়ই আশ্চর্যের ব্যাপার যে, তুমি আমার সাথে নিজের উটগুলো ফেরত পাওয়ার জন্য আলোচনা করছ; অথচ কা'বাগৃহ, যা তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের ধর্মীয় .ভিত্তি, সে ব্যাপারে তো একটি কথাও বললে না! আবদুল মুত্তালিব উত্তর দিলেন আমি উটগুলোর মালিক, এজন্যে সেগুলো ফেরত পাওয়ার আগ্রহ করছি। আর কা‘বাঘরের মালিক তো আল্লাহ্; তিনি অবশ্যই তা রক্ষা করবেন। আবরাহা কিছুক্ষণ চুপ থাকার পর আবদুল মুত্তালিবের উটগুলো ফেরত দেয়ার নির্দেশ দিল । আবদুল মুত্তালিব উটগুলো নিয়ে ফিরে এলেন। সেখান থেকে ফিরে এসে তিনি .কুরায়শদের মক্কা ত্যাগ করতে পরামর্শ দিলেন। উটগুলো কা‘বাগৃহের উদ্দেশে উৎসর্গ করলেন এবং কয়েকজন ব্যক্তিকে সাথে নিয়ে কা‘বার দরজায় উপস্থিত হয়ে মুনাজাতের মাধ্যমে কান্নায় ভেঙে পড়লেন আর এ কবিতার মাধ্যমে আল্লাহ্র কাছে প্রার্থনা করলেন UM i>) = ll 3 ECE OEE OT dl Jl se ral) Jo ul ০ ০ ১ UJ Lm Sd) — 2 b+ Uh lS, 5 he I> “হে আল্লাহ, বান্দা তার জায়গার হিফাযত করে, তুমি নিজ গৃহের হিফাযত কর । ক্রুশের অধিকারী এবং ক্রুশের উপাসনাকারীদের মুকাবিলায় তোমার অনুসারীদের সাহায্য কর । ওদের ক্রুশ এবং ওদের প্রচেষ্টা তোমার ইচ্ছার উপর কখনই বিজয়ী হতে পারবে না সৈন্য-সামন্ত ও হাতি নিয়ে ওরা এসেছে তোমার (ঘরের) প্রতিবেশিদের গ্রেফতার করতে । ওরা এসেছে তোমার হেরেমকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে; মূর্খতার কারণেই তারা এ সংকল্প করেছে; তোমার বড়ত্ব , মহত্ব ও শক্তিমত্তার প্রতি তারা আদো ক্রৰক্ষেপও করছে না৷” প্রার্থনা শেষে আবদুল মুত্তালিব নিজ সঙ্গী-সাখীসহ পাহাড়ে আরোহণ করলেন । এদিকে আবরাহা সৈন্য-সামন্ত নিয়ে কা‘বাগৃহ ধ্বংস করার জন্য অগ্রসর হলো । মুহূর্তের মধ্যেই ঝাঁকে ঝাকে ছোট ছোট পাখি দৃষ্টিগোচর হলো । প্রতিটি পাখির ঠোটে ও দু’পায়ের থাবায় ছিল ছোট ছোট পাথর যা ক্ষণে ক্ষণে সৈন্যদের উপর পতিত হতে লাগলো আল্লাহর কি মহিমা ! এ ছোট ছোট পাথরই বন্দুকের নিক্ষিপ্ত গুলীর মত কাজ করতে লাগলো । এগুলো আবরাহা বাহিনী ও তাদের সওয়ারীর মাথায় পড়ে দেহ ভেদ করে বের হতে শুরু করলো। এ পাথর যার উপর পড়তো, সাথে সাথেই সে মৃত্যুবরণ করতো । মোটকথা, এভাবেই আবরাহার সৈন্য-সামন্ত ংস ও নিশ্চিহ্ন হয়ে গেল । আবরাহার শরীরে দেখা দিল বসন্তের গুটি । ফলে তার সীর তুল মুস্তফা 4% সকল খন্ড একত্রে - পৃস্ঠাঃ (51) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।