সীরাতুল মুস্তফা (সা) 8৯ এই রিওয়ায়াত দালাইলে আবূ নুআইমে’ চার পদ্ধতিতে এবং তাবাকাতে ইবন সা‘দ' -এ তিন পদ্ধতিতে বর্ণিত হয়েছে _-যাতে কিছু কিছু বর্ণনাকারী নির্ভরযোগ্যতার প্রামাণ্য মানদণ্ডে দুর্বলও। কিন্তু যে রিওয়ায়াত এ ধরনের বিভিন্ন পদ্ধতিতে বর্ণিত হয়েছে, যদি ধরে নেয়া হয় যে, এর প্রতিটি সনদের এক এক রাবী দুর্বল, তবুও হাদীসবিদদের নিকট এ ধরনের হাদীস গ্রহণযোগ্য । বিভিন্ন পদ্ধতিতে বর্ণিত হওয়ার দরুন তা. ১৮%] ০->-এর পর্যায়ে পৌঁছে যায় । তাই যে রিওয়ায়াতের কেবল কোন কোন বর্ণনাকারী দুর্বল এবং এটি বিভিন্ন পদ্ধতিতে বর্ণিত, তা গ্রহণযোগ্য ও অনুসরণীয় হতে দোষ কোথায়? বিশেষ করে এ রিওয়ায়াত তারিখে তাবারীতে (২খ. পৃ. ১৭৫) ও সনদসহ বর্ণিত হয়েছে, যার অধিকাংশ বর্ণনাকারী সহীহ বুখারীর বর্ণনাকারী । হযরত আবদুল্লাহ বাণিজ্য উপলক্ষে সিরিয়া গমন করেন। পথিমধ্যে অসুস্থ হযে পড়লে মদীনায় যাত্রাবিরতি করেন। বাণিজ্য কাফেলা যখন মক্কায় প্রত্যাবর্তন করে তখন আবদুল মুত্তালিব জিজ্ঞেস করলেন আবদুল্লাহ কোথায়? কাফেলার লোকজন জবাব দিল, অসুস্থতার কারণে তিনি মদীনায় তার মাতুল গোষ্ঠী বনী নাজ্জারে রয়ে গেছেন। আবদুল মুত্তালিব তার জ্যেষ্ঠপুত্র হারিসকে দ্রুত মদীনায় প্রেরণ করেন। মদীনায় পৌঁছে তিনি জানতে পান, হযরত আবদুল্লাহ ইনতিকাল করেছেন । একমাস রোগ ভোগের পর তিনি ইনতিকাল করেন এবং মদীনায় ‘দারে নাবিগায়’ তাকে দাফন করা হয় । হারিস ফিরে এসে পিতা আবদুল মুত্তালিব এবং অপরাপর আত্মীয়-স্বজনকে এ দুঃখজনক খবর জানান । যাতে সবাই খুবই দুঃখিত ও বিষণ্ন হয়ে পড়েন ৷" হযরত কায়স ইবন মাখরামা (রা) থেকে বর্ণিত যে, হযরত নবী করীম (সা) শর্ত অনুযায়ী হাদীসটি সহীহ; ইমাম যাহবী তা সমর্থন করেছেন ইনতিকালের সময়ে আবদুল্লাহর বয়স মতভেদে ৩০, ২৫, ২৮ কিংবা ১৮ ছিল। হাফিয আলাঈ এবং আসকালানী বলেন, বিশুদ্ধ মত এটাই যে, মৃত্যুকালে তীর বয়স ছিল ১৮ বছর এবং আল্লামা সুয়ুতীও এ মতকে অগ্রাধিকার দিয়েছেন মৃত্যুকালে আবদুল্লাহ পরিত্যাক্ত সম্পদ হিসেবে রেখে যান পাচটি উট, কয়েকটি ছাগল এবং একটি বাদী যার উপনাম ছিল উন্মে আয়মান আর মূল নাম ছিল বরকত । ১. দালাইলে আবূ নুআইম, ১খ. পৃ. ৩৮ । ২. তাবাকাতে ইবন সা'দ, ১খ. পৃ. ৫৯। ৩. যারকানী, ১খ. পৃ. ১০৯ । 8. মুস্তাদরাকে হাকিম, ২খ. পৃ ৬০৫ । ৫. যারকানী, ১খ. পৃ. ১০৯ । সির [তুল মুস্তফা (১য় খন্টকীতুল-ফুট্ুফা 4% সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (49) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।