সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

8৮ সীরাতুল মুস্তফা (সা) আশ্চর্যের কিছু নেই যে, হযরত আবদুল্লাহর জন্মকালীন সময়ে আবদুল মুত্তালিবের অন্তরে আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে জাগরুক করে দেয়া হয়েছিল যে, এ পুণ্যময় সন্তানটির এমন একটি নাম রাখো, যা আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় । হযরত আমিনার সাথে আবদুল্লাহর বিবাহ আবদুল মুত্তালিব যখন পুত্র আবদুল্লাহর পক্ষ থেকে মান্নত আদায় সম্পন্ব করলেন, অতঃপর তার বিয়ের প্রতি মনোনিবেশ করলেন । বনী যোহরা গোত্র সম্্রান্ত বংশী হিসেবে প্রসিদ্ধ ছিল । এ গোত্রের ওহাব ইবন আবদে মানাফের কন্যা, যার নাম ছিল আমিনা__যিনি স্বীয় পিতৃব্য উহায়ব ইবন আবদে মানাফের তত্ত্বাবধানে ছিলেন । তার সাথে পুত্র আবদুল্লাহর বিয়ের পয়গাম পাঠালেন আর নিজে উহায়বের কন্যা, যার নাম ছিল হালা, তার সাথে স্বীয় বিবাহের প্রস্তাব দিলেন । একই মজলিসে দু'টি প্ৰিয়ে সম্পন্ন হয়ে যায় । হযরত হামযা ছিলেন তারই গর্ভজাত যিনি সম্পর্কের দিক দিয়ে আবদুল্লাহর চাচাও হতেন, আবার দুধভ্রাতাও ৷" হযরত ইবন আব্বাস (রা) বলেন, যখন আবদুল মুত্তালিব পুত্র আবদুল্লাহকে বিয়ে করানোর জন্য যাত্রা করেন, পথিমধ্যে এক ইয়াহুদী স্ত্রীলোককে অতিক্রম করেন যার নাম ছিল ফাতিমা বিনতে মুররা । সে তাওরাত, ইঞ্জিল ইত্যাদিতে অভিজ্ঞ ছিল। আবদুল্লাহর চেহারায় নবূওয়াতের নূর দেখে সে তাকে নিজের কাছে ডেকে নিল এবং প্রস্তাব করলো যে, আমি তোমাকে একশত উট উপহার দেব হযরত আবদুল্লাহ তার জবাবে এ কবিতা আবৃত্তি করেন : ali Yl sb ll Ul 43s wb Al tS SH YL ASS “হারাম গ্রহণ অপেক্ষা মৃত্যুই শ্রেয় । আর এমন কাজ মোটেও হালাল নয় যা প্রকাশ করা যায় না। যে অবৈধ কর্মে তুমি আগ্রহী তা আমা দ্বারা সম্ভব নয় ৷ আত্মসম্মানবোধসম্পনন মানুষ তো নিজের আক্রু এবং নিজের দীনের হিফাযত ও সংরক্ষণ করে। অতঃপর আবদুল্লাহ যখন আমিনাকে বিয়ের পর প্রত্যাবর্তন করছিলেন, পথে পুনরায় এ স্ত্রীলোকটির সাথে সাক্ষাত হলো। তখন সে বলল, হে আবদুল্লাহ! তুমি এখান থেকে যাওয়ার পর কোথায় ছিলে ? হযরত আবদুল্লাহ বললেন, এ সময়ের মধ্যে আমি ওহাব ইবন আবদে মানাফের কন্যা আমিনাকে বিয়ে করেছি। এরপর সেখানে তিনদিন অবস্থান করেছি। এ কথা শুনে এঁ ইয়াহুদী স্ত্রীলোকটি বলল, আল্লাহর কসম, আমি কোন অসৎ চরিত্রা স্ত্রীলোক নই । তোমার চেহারায় নবৃওয়াতের নূর দেখে ইচ্ছে করেছিলাম যে, এ নূর আমা থেকে প্রকাশিত হোক । কিন্তু আল্লাহ্‌ যেখানে চেয়েছেন, সেখানেই এ নূর গচ্ছিত রেখেছেন। ১. তাবাকাতুল কুবরা, ১খ. পৃ. ৫৮ । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃস্ঠাঃ (48) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।