সীরাতুল মুস্তফা (সা) 8৫ বিলায়তের প্রকাশও আবশ্যকীয় নয়। হ্যা, তবে যদি কোন সময়ে দীনী কোন বিষয়ে এটা ঘোষণা করা দরকার হয় (তবে তা স্বতন্ত্র) । এর বিপরীতে নবীদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এটাই যে, নিজ নবূওয়াত ও রিসালাতের মতই তারা হতে পারে এবং তার কামালাত থেকে উপকৃত হতে পারে এবং কোনো কারণে তার মর্যাদা ও গুণাবলীতে কারো বিন্দুমাত্রও সন্দেহের সৃষ্টি না হয়। কারণ আল্লাহ্ না করুন, এরূপ বদ ধারণা কোন দুর্ভাগার ঈমান বিনষ্টের কারণ হয়ে দাড়াতে পারে। মোটকথা কেউ তীর নবৃওয়ত ও রিসালাতের উপর যেমনিভাবে ঈমান এনেছে, ঠিক তেমনিভাবে যেন তার মুস্তফা, মুজতবা সহ সর্বপ্রকারের পসন্দনীয় গুণাবলীর উপরও ঈমান আনতে পারে। এজন্যেই হাদীসে এসেছে, নবী করীম (সা) ইরশাদ করেন : 5১,৮১১), ৭০ ৬! “আমি সমস্ত বনী আদমের সর্দার, এটা গর্ব করে বলছি না (বরং বাস্তব অবস্থা জানাবার জন্য বলছি) ৷” এ জন্যে যে, আল্লাহ্ তা‘আলার নির্দেশ হলো : BC ES UF 50 oe SIH C Yr Yn Cl -“হে রাসূল ! যা তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি অবতীর্ণ হয়েছে, তা প্রচার কর । যদি না কর, তা হলে তুমি রিসালাতের দায়িত্ পালন করলে না৷” (সূরা মায়িদা : ৬৭) তাই নবৃওয়াত ও রিসালাতের স্বার্থেই এই নির্দেশের ভিত্তিতে স্বীয় মর্যাদার কথা প্রচার করাও অত্যন্ত জরুরী । এটা অহংকার প্রকাশের জন্য নয়। এক হাদীসে আছে, নবী করীম (সা) ইরশাদ করেন, জিবরাঈল (আ) আমার নিকট বর্ণনা করেছেন, আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত জমি চষে বেড়িয়েছি; কিন্তু বনী হাশিম অপেক্ষা উত্তম কাউকেই পাইনি হাদীসটি ইমাম আহমদ ও তিবরানী উদ্ধৃত করেছেন। হাফিয আসকালানী বলেন, হাদীসটিতে সহীহ ও নির্ভরযোগ্য হওয়ার সমুদয় শর্তই বিদ্যমান ৷” হাকিম তিরমিযী বলেন, জিবরাঈল (আ) পবিত্র আত্মার সন্ধানে পৃথিবীতে পরিভ্রমণ করেন। কিন্তু যুগটা যেহেতু জাহিলিয়াতের ছিল, সেহেতু জিবরাঈল (আ) মানুষের বাহ্যিক ক্রিয়াকর্মের প্রতি দৃষ্টি দেননি; বরং প্রকৃতি ও স্বভাবের প্রতি দৃষ্টি দেন। এ দৃষ্টিকোণ থেকে সাধারণভাবে আরববাসী এবং বিশেষভাবে বনী হাশিম থেকে উত্তম কাউকে পাননি । এই সময়ে তারা পৃথিবীর অপরাপর জাতিগোষ্ঠী থেকে কতিপয় বিষয়ে এমন মর্যাদা ও বেশিষ্ট্যমণ্ডিত ছিল যে, আর কোন সম্প্রদায় এর সমমানসম্পন্ন এবং সমপর্যায়ের ছিল না। ১. যারকানী, ১খ, পৃ. ৬৮। সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃস্ঠাঃ (45) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।