সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৪৩ আবদুল মুত্তালিব তাঁর সব পুত্রের নামে লটারী করলেন । প্রসঙ্গক্রমে আবদুল্লাহর নামই উঠলো__যাকে তিনি সবচেয়ে বেশি ভালবাসতেন। তিনি আবদুল্লাহর হাত ধরে কুরবানীর স্থানের দিকে নিয়ে চললেন, হাতে ছুরিও ছিল। এ অবস্থা দেবে আবদুল্লাহর বোনেরা কান্নাকাটি শুরু করলো । ওদের এক বোন বললো, বাবা আপনি দশটি উট ও আবদুল্লাহর মধ্যে লটারী করুন৷ যদি দশ উটের পক্ষে লটারী উঠে তা হলে দশটি উট কুরবানী করুন আর আমাদের ভাইকে ছেড়ে দিন। সে সময়ে হত্যার বিনিময়ে দিয়াত হিসেবে দশটি উট নির্ধারণ করা হতো । লটারী করা হলেও এতে আবদুল্লাহর নামই উঠলো । আবদুল মুত্তালিব দশটি উঠতে থাকলো । এমনকি এভাবে যখন একশ’ উট পূর্ণ হলো, তখন আবদুল্লাহর পরিবর্তে উটের নাম উঠলো । আবদুল্লাহ সহ উপস্থিত সবাই ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে উঠলেন। বোনেরা ভাইকে তুলে নিয়ে গেল । আবদুল মুত্তালিব সাফা মারওয়া পাহাড়েব মধ্যবর্তী স্থানে নিয়ে একশত উট কুরবানী করলেন! হযরত ইবন আব্বাস (রা) বলেন, প্রথমে দিয়াতের পরিমাণ ছিল দশটি উট । আবদুল মুত্তালিবই সর্বপ্রথম কুরায়শ এবং আরব জাহানে একশত উট দিয়াত প্রথার প্রচলন করেন। আর নবী করীম (সা) ও এ প্রথা চালু রাখেন। এ ঘটনার পর থেকে আবদুল্লাহকে ‘যবীহ’ উপাধি দেয়া হয়, আর নবী করীম (সা) কে ‘ইবনুয-যবীহায়েন' অর্থাৎ দু'যবীহ-এর সন্তান হিসেবে আখ্যায়িত করা হয়।* হযরত মুআবিয়া (রা) বলেন, একবার আমরা মহানবী (সা)-এর খিদমতে উপবিষ্ট ছিলাম, ইত্যবসরে এক বেদুঈন এলো এবং নবী (সা)-কে এভাবে সম্বোধন করলো, ৬ +৮০১! 4! ‘হে দু'যবীহ-এর পুত্র !’ এতে তিনি মুচকি হাসলেন হযরত মুআবিয়া যখন এ হাদীস বর্ণনা সমাপ্ত করলেন, তখন উপস্থিত লোকদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলো, এ দু'যবেহ কোনটি ? তখন হযরত মুআবিয়া (রা) আবদুল্লাহর এ ঘটনাটি বর্ণনা করে বললেন, এক তো আবদুল্লাহ আর দ্বিতীয়জন হচ্ছেন হযরত ইসমাঈল (আ)।৷* (হাকিম এবং ইবন জারীর এটি বর্ণনা করেছেন) । আল্লামা যারকানী বলেন, কুরায়শগণ যখন বাৎসরিক দুর্ভিক্ষের মৌসুমে পড়তো তখন আবদুল্লাহকে সাবীর পাহাড়ে নিয়ে যেত এবং তার উসীলায় বৃষ্টির জন্য প্রার্থনা করতো । কোন কোন সময় এমনও হয়েছে যে, কুরায়শদের সমস্যা আবদুল মুত্তালিবের উসীলায় সমাধান হয়ে যেত ৷ ১. আল বিদায়া ওয়ান নিহায়া, ২খ. পৃ. ২৪৪ । ২, হযরত ইসমাঈল (আ) ও পিতা আবদুল্লাহ । ৩. হাকিম ও ইবন জুবায়রের উদ্ধৃতিসহ খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ৪৫ । সীরাতুল মুস্তফা 4% সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (43) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।