৪8২ সীরাতুল মুস্তফা (সা) তিনি কুরায়শদেরকে নিজের স্বপ্নের কথা বলেন এবং এও বলেন যে, আমি এঁ জায়গা খুঁড়ে দেখতে চাই । কুরায়শরা এর বিরোধিতা করে। কিন্তু আবদুল মুত্তালিব এ বিরোধিতার পরোয়া করলেন না, বরং কোদাল ইত্যাদি নিয়ে নিজ পুত্র হারিস সহ এ স্থানে পৌঁছলেন এবং চিহ্নিত স্থান খুঁড়তে শুরু করলেন। তিনি নিজে খুঁড়ছিলেন এবং পুত্ৰ হারিস মাটি তুলে দূরে ফেলছিলেন। তিনদিন খৌড়ার পর এর চিহ্ন দেখা গেল । আবদুল মুত্তালিব খুশিতে ‘আল্লাহু আকবর’ বলে তাকবীর ধ্বনি দিলেন এবং বললেন : ০৬০! 5৯% 1৯ “এটাই ইসমাঈল (আ)-এর কূপ ৷” এরপর আবদুল মুত্তালিব যমযমের নিকটে কিছু হাউয নির্মাণ করালেন_-যাতে হাজীদের পান করানোর জন্য পানি ভরে রাখা হতো । কিছু দু্কৃতকারী অপকীর্তি শুরু করলো । তারা রাতে এসে হাউযগুলো নোংরা করে রেখে যেত ৷ যখন প্রভাত হতো, আবদুল মুত্তালিব সেগুলো পরিষ্কার করতেন । অবশেষে অতীষ্ঠ হয়ে এ ব্যাপারে আল্লাহর নিকট দু'আ করেন । তখন স্বপ্যোগে তাকে বলা হয়, তুমি এ দু'আ করো : b> Uo 0s idl UY 5 =! “হে আল্লাহ্ আমি এ যমযমের পানিতে লোককে গোসলের অনুমতি দিই না, শুধু পান করার অনুমতি দিই ।” সকালে উঠেই আবদুল মুত্তালিব এটা ঘোষণা করে দেন। এরপর যে কেউ এ হাউজ নষ্ট করার ইচ্ছা করতো, সেই কঠিন অসুখে পতিত হতো । যখন বারবার এ করা ছেড়ে দিল। এ ঘটনার বিস্তারিত বিবরণ ইবন সা‘দ-এর তাবাকাতে (পৃ. ৪৯-৫০); খাসাইসুল কুবরায় (১খ. পৃ. ৪৩-৪৪); যারকানী (১খ. পৃ. ৯৪) এবং ইবন কাসীর-এর আল-বিদায়া ওয়ান-নিহায়া (২খ. পৃ. ২৪৪) উল্লিখিত আছে। আবদুল মুত্তালিবের মান্নত যমযমের কৃপ খননকালে একমাত্র হারিস ছাড়া আবদুল মুত্তালিবের আর কোন সন্তান-স্তভুতি ছিল না । এজন্যে তিনি মানত করলেন যে, আল্লাহ যদি আমাকে দশটি পুত্র সন্তান দান করেন, আর তারা যদি জাওয়ান হয়ে আমার বল বৃদ্ধি করে, তা হলে আমি তাদের মধ্য থেকে একজনকে আল্লাহর নামে কুরবানী করবো ৷ আল্লাহ্ তা‘আলা যখন তার এ ইচ্ছা পূর্ণ করলেন এবং দশটি পুত্রই যুবা বয়সে উপনীত হলো, তখন একদিন তিনি কাবাঘরের সামনে ঘুমিয়ে থাকা অবস্থায় স্বপ্ন দেখেন, এ ০ cl ৯ ০০ ৩,১০ ৩৪! “হে আবদুল মুত্তালিব ! এ গৃহের মালিকের উদ্দেশে তোমাব মান্নত পূর্ণ কর।” আবদুল মুত্তালিব জাগ্রত হয়ে তাঁর সব পুত্রকে ডাকলেন এবং নিজ মানুতের কথা ও স্বপ্নের কথা তাদেরকে বললেন। তখন সব পুত্র একবাক্যে বললেন, এ, ৩, 45 ৬ ৯51, “আপনার মান্বত আপনি পূর্ণ করুন, যা ইচ্ছে হয় করুন৷” সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃস্ঠাঃ (42) wwuw.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।