সীরাতুল মুস্তফা (সা) 8১ বংশ থেকে কাবাগৃহের মুতাওয়াল্লী হতে থাকে । দীর্ঘকাল পরে ইসমাঈল বংশধর ও বনী জুরহুমের মধ্যে মতানৈক্য ও বিবাদের সূচনা হয়। অবশেষে বনী জুরহুম বিজয়ী হয় ও মক্কার কর্তৃত্ব তাদের হাতে এসে যায় । কিছুদিন অতিবাহিত হওয়ার পর জুরহুম শাসকগণ জনগণের উপর অত্যাচার-নিপীড়ন শুরু করে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইসমাঈলের বংশধরগণ মক্কা ছেড়ে এর চতুল্পার্শ্বে দূরে গিয়ে বসবাস শুরু করে। জুরহুমের অন্যায়-অত্যাচার, পাপাচারিতা এবং কাবার অসম্মানকরণ যখন সীমা ছাড়িয়ে যায়, তখন মন্ধার চারপাশের সমস্ত আরব গোত্র তাদের সাথে মুকাবিলার উদ্দেশ্যে দণ্ডায়মান হয়। অগত্যা জুরহুমগণকে মক্কা ত্যাগ করে পলায়ন করতে হয় । কিন্তু যখন তারা মক্কা ত্যাগ করা শুরু করে, তখন কাবার মূল্যবান দ্রব্যাদি যমযম কূপে নিক্ষেপ করে এবং যমযম কৃপকে মাটি ভরাট করে এভাবে বন্ধ করে যে যমীন সমান হয়ে যায়। এমনকি যমযমের চিহ্ন পর্যন্ত অবশিষ্ট ছিল না। বনী জুরহুম মক্কা ত্যাগ করে চলে যাওয়ার পর বনী ইসমাঈল পুনরায় মক্কায় ফিরে আসে এবং বসতি স্থাপন করে। কিন্তু যমযম কূপের প্রতি কেউ নজর দেয় নি। কালের আবর্তনে এর নাম-নিশানা পর্যন্ত বিলুপ্ত হয়ে যায়। এমনকি যখন মক্কার শাসনভার ও নেতৃত্ব আবদুল মুত্তালিবের হাতে আসে এবং আল্লাহর ইচ্ছায় এদিকে দৃষ্টি নিবদ্ধ হয় যে, যমযম কূপ যা দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে এবং যার নাম-নিশানাও মুছে গেছে একে দৃশ্যমান করা হোক । তখন সত্য স্বপ্ন দ্বারা আবদুল মুত্তালিবকে এ জায়গা খননের নির্দেশ দেয়া হয়। জায়গার চিহ্ন ও আলামতসমূহও স্বপ্নে দেখিয়ে দেয়া হয় । যেমনটি আবদুল মুত্তালিব বলেছেন : “আমি হাতীমে ঘুমিয়ে ছিলাম । এমন সময় দেখলাম এক আগস্তুক আমার নিকটে এলো এবং স্বপ্নে আমাকে বললো, ; >! অর্থাৎ ‘কৃপটি খনন কর ।’ আমি জিজ্ঞেস করলাম, কোন্ কূপটি ? ততক্ষণে এ লোকটি চলে গেলো । পরদিন আবার এঁ জায়গায় ঘুমালাম ৷ স্বপ্নে দেখলাম এ ব্যক্তি এসে বললো, ১:০1 | “মাযনুনা খনন কর ।' আমি প্রশ্ন করলাম, মাযনূুনা কি ? কিন্তু লোকটি চলে গেল । তৃতীয় দিন পুনরায় একই জায়গায় ঘুমালাম ৷ দেখলাম, এঁ ব্যক্তি এসে বললো, ৮ | -“পবিত্র স্থান খনন কর ৷’ আমি শুধালাম, তায়্যেবা কি ? কিন্তু লোকটি চলে গেল । চতুর্থ দিন ঠিক একই জায়গায় স্বপ্নে দেখলাম, এ ব্যক্তি এসে বলছে, ., -; ৮4>! ‘যমযম খনন কর।’ আমি শুধালাম, যমযম কি? সে বললো, ০১ ES 83 Ns ll SS Y ‘এটি পানির একটি কূপ, যার পানি কখনো নষ্টও হয় না আর কমেও না । অসংখ্য হাজীর পিপাসা নিবৃত্ত করে।” অতঃপর তিনি সেই স্থানটির কিছু নিদর্শন ও চিহ্ন বলে দিয়ে সেই স্থান খুঁড়তে বলে । এভাবে বারবার স্বপ্নে দেখানো এবং নিদর্শন দেখানোর ফলে আবদুল মুত্তালিবের বিশ্বাস হলো যে এটা সত্য স্বপ্ন ৷ সীরাতুল মুস্তফা 4% সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (41) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।