সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

80 সীরাতুল মুস্তফা (সা) পোশাক-পরিচ্ছদ ছিল ময়লা ও ধূলিমলিন। চেহারা থেকে অসহায়ত্বের ভাব ফুটে উঠছিল । লোকজন মুত্তালিবকে জিজ্ঞেস করলো ছেলেটি কে ? তিনি লজ্জাবশত জবাব দিলেন, এটি আমার গোলাম, যাতে লোকজন এটা বলতে না পারে যে ভ্রাতুষ্পুত্রের পোশাকাদি এতো নোংরা । এ কারণে শায়বাতুল হামদ আবদুল মুত্তালিব নামে প্রসিদ্ধ হয়ে যান । মুত্তালিব মক্কায় পৌঁছে ভ্রাতুম্পুত্রকে উত্তম পোশাক বানিয়ে দিলেন এবং সকলের কাছে প্রকাশ করলেন যে, এটি আমার ভাই-পো! তিনি দৃষ্টিকাড়া সৌন্দর্যের অধিকারী ছিলেন। কবি বলেন : Sil ADU JUNE Sn 423 55 SH li আলোকিত ৷” ইবন সা'দ স্বীয় তাবাকাত গ্রন্থে বর্ণনা করেন, সমস্ত কুরায়শের মধ্যে আবদুল মুত্তালিব সবচে’ সুন্দর সবচে’ বলিষ্ঠ ও শক্তিশালী, সবচে’ বেশি ধৈর্য ও সহ্যশক্তির অধিকারী, সবচে’ বেশি দাতা ও দয়ালু এবং খারাপ কাজ ও ঝামেলা থেকে বেশি দূরে অবস্থানকারী ছিলেন, আর তিনি ছিলেন কুরায়শদের মনোনীত সর্দার ৷* আবদুল মুত্তালিবের দয়া-দাক্ষিণ্য তার পিতা হাশিমের চেয়ে বেশি ছিল। তাব মেহমানদারী মানুষের পর্যায় অতিক্রম করে পশু-পাখি পর্যন্ত পৌঁছায় । এ কারণে আরববাসী তাকে ‘ফাইয়্যায' (পরম দাতা) ও. 1 ৮ ১. (আকাশের পাখিদের খাদ্যদানকারী) উপাধি দ্বারা স্মরণ করতো । মদ্যপানকে তিনি নিজের জন্য হারাম করে নেন । পবিত্র রমযান মাস এলে তিনি ফকীর-মিসকীনকে খাদ্যদানের পরিমাণ বাড়িয়ে দিতেন । হেরা গুহায় নির্জন ইবাদতের সূচনা আবদুল মুত্তালিবই করেছিলেন" যমযমেব কূপ এবং আবদুল মুত্তালিবের স্বপ্ন জুরহুম গোত্রের প্রকৃত বাসস্থান ছিল ইয়েমেন তাদের দুর্ভাগ্যবশত ইয়েমেনে দুর্ভিক্ষ দেখা দেয়। এ কারণে বনী জুরহুম উপার্জনের সন্ধানে বের হয়। ঘটনাক্রমে চলার পথে হযরত ইসমাঈল (আ) ও তার মাতা হযরত হাজেরা (আ)-এর সাথে যমযম কূপের নিকট সাক্ষাত ঘটে ৷ বনী জুরহুমের জায়গাটি পছন্দ হয় এবং তারা সেখানেই বসবাস শুরু করে। এর কিছুদিন পর এ গোত্রের মেয়ের সাথেই ইসমাঈল (আ)-এর বিয়ে হয়। তিনি নবী হিসেবে আমালিকা, জুরহুম ও ইয়েমেনবাসীর প্রতি প্রেরিত হন। একশত ত্রিশ বছর বয়সে ইসমাঈল (আ) ইনতিকাল করেন । হাতীমে তার মাতার কবরের পাশে তাকে দাফন করা হয়। তার ইনতিকালের পর ওসীয়ত অনুযায়ী তার পুত্র কায়দার কাবাগৃহের মুতাওয়াল্লী হন। এভাবেই ইসমাঈল (আ)-এর ১. ফাতহুল বারী, ৭খ. পৃ. ১২৪ ৷ ২, আত-তাবাকাতুল কুবরা, ১খ. পৃ. ৫১। ৩. যারকানী, ১খ. পৃ. ৭১। সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃস্ঠাঃ (40) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।