সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৩৮ সীরাতুল মুস্তফা (সা) সৌন্দর্যের অধিকারী ছিলেন। নবূওয়াতের নূর তার কপালে চমকাতো ৷ বনী ইসরাঈল আলিমগণ যখন তাকে দেখতো, সিজদায় লুটিয়ে পড়তো ও তার হস্ত চুম্বন করতো । আরবের গোত্রসমূহ ও বনী ইসরাঈলের আলিমগণ বিয়ে করার জন্য নিজেদের কন্যাদের হাশিমের সামনে পেশ করতো । এমনকি একবার রোম সম্রাট হেরাক্লিয়াস হাশিমকে পত্র লিখলেন যে, আপনার শ্রেষ্ঠত্ব ও ওদার্যের খবর আমার কাছে পৌঁছেছে। আমি অপূর্ব সৌন্দর্যের অধিকারী আমার শাহজাদীকে আপনার সাথে বিয়ে দেয়ার ইচ্ছে করি । আপনি এখানে চলে আসুন যাতে আমি আমার ইচ্ছে পূর্ণ করতে পারি। হাশিম শাহজাদীকে বিয়ে করতে অস্বীকার করেন। রোম সম্বাটের উদ্দেশ্য ছিল যে, এ নবৃওয়াতের নূর, যা হাশিমের কপালে চমকাতো একে নিজের পরিবারের অন্তর্ভুক্ত করে নেয়া । বলা হয়ে থাকে যে, মৃত্যুকালে হাশিমের বয়স ছিল মাত্র পঁচিশ বছর হাশিমই প্রথমে কুরায়শদের মধ্যে এ প্রথা চালু করেন যে, বাণিজ্য কাফেলা বছরে মাত্র দুবার যাত্রা করবে, গ্রীষ্মকালে সিরিয়ার দিকে এবং শীতকালে ইয়েমেনের দিকে। এ প্রথা অনুযায়ী প্রতি মৌসুমে কাফেলা যাত্রা করতো । নিথর প্রান্তর, শুষ্ক মরুভূমি ও জল-স্থল অতিক্রম করে শীত মৌসুমে ইয়েমেন এবং আবিসিনিয়া পর্যন্ত পোঁছতো ৷ আবিসিনিয়ার শাসক নাজ্জাশী হাশিমকে আতিথেয়তা করতেন এবং উপঢৌকন দিতেন । আর গ্রীষ্ম মৌসুমে সিরিয়া, গাযা ও আঙ্কারা (যা তৎকালে রোম সম্রাটের রাজধানী ছিল) পর্যন্ত পৌোঁছতেন। রোম সম্রাটও হাশিমকে অত্যন্ত শ্রদ্ধা করতেন ও উপঢৌকনাদি প্রদান করতেন । তাবাকাতে ইবন সা‘দ-এ (১খ. পৃ. ৪৩) একটি কবিতা বর্ণিত আছে : “হাশিম নিজ সম্প্রদায়ের জন্য দু'টি সফরের প্রথা চালু করেন, এক সফর শীতকালীন এবং দ্বিতীয় সফর গ্রীষ্মকালীন ৷” _মা‘আলিমুত তানযীল হাশিম ইয়েমেন ও রোম শাসকের নিকট থেকে এ বাণিজ্য কাফেলার জন্য বাণিজ্য সহযোগিতা ও নিরাপত্তার নির্দেশনামা সংগ্রহ করেন। আরবের পথঘাট যেহেতু সাধারণত নিরাপদ ছিল না, তাই তিনি পথিপার্শ্বের গোত্রগুলোর সাথে এ মর্মে চুক্তি করেন যে, আমরা তোমাদের প্রয়োজন মেটাবো, বিনিময়ে তোমরা আমাদের বাণিজ্য কাফেলার ক্ষতি করতে পারবে না । (তাবাকাতে ইবন সাদ, ১খ. পৃ. 8৫) হাশিমের এ প্রচেষ্টার ফলে সমস্ত পথঘাট নিরাপদ হয়ে গিয়েছিল । মহান আল্লাহ রাববুল আলামিন কুরায়শকে এ পুরস্কারের কথা এ বলে স্বরণ করিয়ে দেন : le Red ia) anid Lame cE ARO ১. যারকানী, ১খ. পৃ.৭২ ৷ সীরাতুল মুস্তফা 4% সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (38) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।