সীরাতুল মুস্তফা (সা) ৩৭ ১০. ইশনাক : গোত্ৰসমূহের পারস্পরিক দ্বদ্ব-সংঘাত নিরসনে দিয়ত, জরিমানা ইত্যাদি আদায় করা, যে ব্যক্তির দিয়ত পরিশোধের সামর্থ্য নেই, তাকে সাহায্য-সহায়তা করা__এ দায়িত্ব বনী তায়মের পক্ষে হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর উপর ন্যস্ত ছিল। হযরত আবূ বকর সিদ্দীক (রা) যে কাজের জন্য উদ্যোগ গ্রহণ করতেন, কুরায়শ গোত্র তার পক্ষ নিত এবং জান-প্রাণ দিয়ে সাহায্য-সহযোগিতা করতো । হযরত আবূ বকর সিদ্দীক (রা) ছাড়া অন্য কেউ এ নেতৃত্ব গহণ করলে কুরায়শ তাকে সাহায্য করতো না। ১১. আমওয়ালে মুহাজ্জারা : দানকৃত সম্পদ, যা দেব-দেবীর নামে উৎসর্গ করা হতো, বনী সাহম-এর পক্ষে হারিস ইবন কায়স এ সম্পদের মুতাওয়াল্লী ছিলেন। ১২. আইসার ওয়া আযলাম : তীর নিক্ষেপের দ্বারা ভাগ্য নির্ণয় করা ও যাত্রার শুভাশুভ চিহ্নিত করা-_বনী খাযরাজের পক্ষে সাফওয়ান ইবন উমায়্যা এ ভাগ্য নির্ণয়ের পরিচালক ছিলেন । আবদে মানাফ : ইমাম শাফিঈ (র) বলেন, আবদে মানাফের নাম ছিল মুগীরা ৷ তিনি দেখতে খুবই সুঠাম ও সুন্দর ছিলেন। এজন্যে তাকে ‘কামারুল বাতহা’ও বলা হতো!” মূসা ইবন উকবা বর্ণনা করেন, কোন কোন প্রস্তরখণ্ডে এ ধরনের লিখাও পাওয়া গেছে: el ios DL nl 3 cn il Ul “আমি কুসাই পুত্ৰ মুগীরা আল্লাহকে ভয় করা ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিচ্ছি ।” হাশিম : ইমাম মালিক ও ইমাম শাফিঈ (র) বলেন, হাশিমের নাম ছিল আমর । মন্ধায় তখন দুর্ভিক্ষ চলছিল, হাশিম ঝোলের মধ্যে টুকরা করা রুটি মক্কাবাসীকে খাওয়াবার ব্যবস্থা করেছিলেন। এজন্যে তার নাম দেয়া হয় হাশিম ৷ হিশম অর্থ চূর্ণ করা এবং এর }৮৬ =! বা কর্তৃবাচক বিশেষ্য হলো হাশিম । Sb Lr i deo 3 A oA Jl, “উচ্চ মর্যাদার অধিকারী আম্র নিজ সম্প্রদায় এবং সমস্ত মক্কাবাসীকে সরীদ প্রস্তুত করে খাইয়েছেন; আর (এ সময়) মক্কার লোকজন দুর্ভিক্ষের কারণে দুর্বল ও অসমৰ্থ ছিল।” একবার নয়, বরং বারবার তিনি মক্কাবাসীর খাদ্যের ব্যবস্থা করেছেন। অত্যন্ত দানশীল ছিলেন । তার দস্তরখান ছিল খুবই প্রশস্ত । সব ধরনের লোকের জন্য তার দস্তরখান ছিল উন্ক্ত। গরীব মুসাফিরকে উট দান করতেন খুবই সুঠামদেহী ও ১. যারকানী, ১খ. পৃ. ৭৩; রাউযুল উনুফ, ১খ. পৃ. ৬। ২. যারকানী, ১খ. পৃ. ৭৩। সীর তুল মুস্তফা 4% সকল খন্ড একত্রে - পৃস্ঠাঃ (37) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।