৩৬ সীরাতুল মুস্তফা (সা) সর্বপ্রকারের গুরুত্বপূর্ণ সেবাকার্যের যিম্মাদার ছিলেন। তার পর এসব সেবা ও পদবী বিভিন্ন সপ্রদায়ের মধ্যে বন্টিত হয়!” উমদাতুল কারী, শরহে বুখারী, মানাকিবে কুরায়শ অধ্যায় (৭খ. পৃ. ৪৮৬)-তে বিস্তারিতভাবে উদ্ধৃত করেছেন যা আমরা পাঠকদের জন্য সংক্ষিপ্ত আকারে নিম্নে উপস্থাপন করছি : ১. হিজাবাত : আল্লাহর ঘরের পাহারা এবং মসজিদের খিদমত---এ খিদমতের ভার বনী আবদেদ্দারকে দেয়া হয়েছিল, যা হযরত উসমান ইবন তালহা (রা) আনজাম দেন। ২. সিকায়াত : হাজীদেরকে যমযমের পানি পান করানো-_বনী হাশিমকে এ খেদমতের দায়িত্ দেয়া হয়েছিল। বনী হাশিমের পক্ষে হযরত আব্বাস (রা) এ খেদমত আনজাম দেন। ৩. রিফাদাত : ফকীর-মিসকীন, হাজী ও মুসাফিরদেরকে সাহায্য-সহযোগিতা করা-_এ উদ্দেশ্যে অভাবীদেরকে সাহায্যের জন্য চাদা তুলে একটি তহবিল গঠন করা হয়েছিল। এ তহবিল পরিচালনার দায়িত্ ছিল বনী নওফেলের পক্ষে ওয়ারিস ইবন আমের-এর উপর ৷ 8৪. ইমারত : মসজিদুল হারাম ও বায়তুল্লাহর রক্ষণাবেক্ষণ, নির্মাণ ও মেরামতের দায়িত্ব বনী হাশিমের পক্ষে হযরত আব্বাস (রা)-এর উপর ছিল। ৫. সাফারাত : দু’পক্ষের বিরোধের সময় দুতিয়ালী করা-_এ খিদমতের দায়িত্ব বনী আদীর পক্ষে হযরত উমর ইবন খাত্তাব (রা) পালন করতেন। ৬. নাদওয়া : পরামর্শ সভা--এ সভার আমীর ছিলেন ইয়াযীদ ইবন জামআ ইবন আসওয়াদ ৷ ৭. কুব্বা : যুদ্ধের সময় সেনা ছাউনীর ব্যবস্থা করা-_এ দায়িত্ব বনী মাখষুমের উপর ন্যস্ত ছিল। বনী মাখযূমের পক্ষে হযরত খালিদ ইবন ওয়ালিদ (রা) এ দায়িত্ব পালন করতেন। ৮. লিওয়া : পতাকা বহন, একে উকাবও বলা হয়--এ দায়িত্ব বনী উমায়্যা পালন করতো, যা তাদের পক্ষে আবু সুফিয়ান উমূবী [হযরত মুয়াবিয়া (রা)-এর পিতা] পালন করতেন। ৯. আইনা : যুদ্ধ-বিগহ ও ঘোড়দৌড়ের সময় ঘোড়া ও সওয়ারীর দেখাশোনা করা--এ খিদমতও বনী মাখযূমের পক্ষে হযরত খালিদ ইবন ওয়ালিদ (রা) পালন করতেন এটা এজন্যে যে, তিনি জাহিলী যুগেও যুদ্ধের নেতৃত্ব দিতেন এবং ,.৯ DNL 6 45 ::১৮০। 55 __ “তোমাদের মধ্যে যে জাহিলী যুগে উত্তম ছিল, সে ইসলামী যুগেও উত্তম”__এ বাক্যের মূর্ত প্রতীক ছিলেন। ১. ইবন সা'দ, তাবাকাতুল কুবরা, ১খ. পৃ. ৩৯ । সীরাতুল তুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃস্ঠাঃ (36) wwuw.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।