সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৩৫ কুসাই : কুসাইয়ের নাম ছিল মুজমি'‘ বা একত্রকারী, যা জমা শব্দ থেকে উদ্ভুত । কসাই যেহেতু কুরায়শের বিচ্ছিন্ন বিক্ষিপ্ত গোত্রগুলোকে একত্র করেছিলেন, এজন্যে তাকে মুজমি'. বা একত্রকারী বলা হতো । কুরায়শরা প্রথমে বিক্ষিপ্ত ছিল এবং এক স্থানে বসবাসরত ছিল না । কেউ ছিল পাহাড়ে, কেউ ময়দানে, কেউ উপত্যকায়, কেউ নির্দিষ্ট কোন জায়গায় আর কেউ ছিল গুহায় । কুসাই সব গোত্রকে মক্কার আশ্রয়ে একত্রিত করেন এবং প্রত্যেকের পৃথক পৃথক আবাসের জন্য স্থান চিহ্নিত করে দেন এভাবে তিনি সবাইকে একত্রিত করেন। তখন থেকেই তাকে মুজমি' বলে সম্বোধন করা হতে থাকে । যেমনটি জনৈক কবি বলেন : A SUD als «4 bs FL IN 3 Sl “তোমাদের পিতা কুসাইকে মুজাম্মি' বলে সম্বোধন করা হতো এ জন্যে যে, তার মাধ্যমে আল্লাহ ফিহর সম্প্রদায়কে একত্রিত করেছেন ।” ইমাম আহমদ ইবন হাম্বল (র) ইমাম শাফিঈ (র) থেকে বর্ণনা করেন, কুসাইয়ের নাম ছিল যায়দ ৷” কুসাই খুব বিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তার জ্ঞানগর্ভ বাণীসমূহ থেকে উদ্ধৃত করা হয়েছে যে, “যে ব্যক্তি ইতর জনকে সম্মান করে, সেও ইতর শ্রেণীর অন্তর্ভুক্ত নিজের মর্যাদা অপেক্ষা যে বেশি চায়, সে বঞ্চনার শিকার হয়, আর হিংসুক গুপ্ত শত্ৰু ৷” অস্তিমকালে তিনি স্বীয় পুত্রদের এই নসীহত করেন : JIN Lads 5 oN pl wl al ls! “মদ্যপান থেকে বিরত থাকবে, কারণ তা শরীরকে ঠিক রাখে; কিন্তু মস্তিফকে বিকৃত করে দেয়৷” (যেমনটি মক্কা মুকাররামার মুফতী যায়নি যাহলান রচিত সীরাতুন- নববী, ১খ. পৃ. ৮-এ উল্লেখ করেছেন) । কুসাই আরবে বিশেষ নেতৃত্বে আসীন হন। সমস্ত লোক তীর অনুগত ও আজ্ঞাবহ ছিল। কুসাই ‘দারুন নাদওয়া’ নামে একটি পরামর্শ সভা প্রতিষ্ঠা করেন, যেখানে গুরুত্বপূর্ণ সব কাজের পরামর্শ করা হতো । বিবাহ, পারিবারিক এবং যুদ্ধ-বি্রহ সম্পর্কে এ সভায় পরামর্শ করা হতো । বাণিজ্যের যে কাফেলা যাত্রা করতো, তারাও এখান থেকেই যাত্রা শুরু করতো । ভ্রমণ শেষে প্রত্যাবর্তনকালেও প্রথমে দারুন নাদওয়াতে উপস্থিত হতো, যেন দারুন নাদওয়া আরববাসীর প্রশাসনিক ভবন ও পার্লামেন্ট ছিল কাবায় গিলাফ পরানো, হাজীদের পানি পান করানো, সাহায্য এবং পরামর্শ এসব কর্মকাণ্ডের চুড়ান্ত ব্যক্তিত্‌ ছিলেন কেবল কুসাই এবং তিনিই এ ১. যারকানী, ১খ. পৃ. ৭৩। সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃস্ঠাঃ (35) wwuw.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।