৩৪ সীরাতুল মুস্তফা (সা) কা'ব : জুম্'আর দিন (যার পূর্বনাম ছিল ইয়াওমুল আরূবা) লোকজনকে একত্রিত হওয়ার পদ্ধতি সর্বপ্রথম কা‘ব ইবন লুয়াই প্রচলন করেন। কাব ইবন লুয়াই জুমু'আর দিন লোকজনকে একত্রিত করে খুতবা দিতেন । এতে প্রথমে আল্লাহ তা‘আলার ংসা ও গুণ বর্ণনা করতেন যে, আসমান-যমীন, চন্দ্র-সূর্য সবকিছু আল্লাহরই সৃষ্টি, এরপর জনগণকে বিভিন্ন সদুপদেশ দান করতেন । পরোপকারকে উৎসাহ দিতেন। আর বলতেন, আমার বংশে একজন নবী আসবেন, যদি তোমরা এ সময় বেচে থাকো, তা হলে তার অনুসরণ করো। এরপর তিনি এ কবিতা আবৃত্তি করতেন LUNs dl Ass Bl aml sl Ll “আহ্ ! যদি আমি তার ঘোষণা ও দাওয়াতের সময় উপস্থিত থাকতাম, যখন কুরায়শগণ তাকে সাহায্য করা থেকে হাত গুটিয়ে নেবে।” ইমাম ফাররা ও সালাব বলেন, এর পূর্বে ইয়াওমুল জুমু‘আকে ইয়াওমুল আরূবা বলা হতো । সৰ্ব প্রথম কা'ব ইবন লুয়াই এ দিনের নাম জুমু‘আ রাখেন । হাফিয ইবন কাসিরও স্বীয় তারিখে কা'ব ইবন লুয়াই-এর খুতবার উল্লেখ করেছেন ৷” মুররা : শব্দটি মারারাত থেকে গৃহীত, যার অর্থ তিক্ত । যে ব্যক্তি শক্তিশালী ও বীরত্ব্যঞ্জক হতেন, আরবে এরূপ ব্যক্তিকে মুররা বলা হতো । তারা এজন্যে এরূপ ব্যক্তিকে মুররা বলতো যে, এ ব্যক্তি নিজ শত্রুদের জন্য খুবই তিক্ত ।;, শব্দটির ; অক্ষরটি স্ত্রীলিঙ্গবাচক নয়, বরং ১০ জ্ঞাপক, যদ্দরুন এর অর্থ খুবই তিক্ত । হযরত ‘আবূ বকর (রা) ও হযরত তালহা (রা) তারই বংশধর ছিলেন কিলাব : কালব শব্দের বহুবচন । কোন ব্যক্তি আবুর রাকিশ আরাবীকে প্রশ্ করেছিল, এরূপ করার কারণ কি যে তোমরা তোমাদের সন্তানদের জন্য কালব (কুকুর), যি’ব (নেকড়ে) এ ধরনের খারাপ নাম আর ভৃত্যদের জন্য মারযুক (রিযকপ্রাপ্ত), রাবাহ (উপকারপ্রাপ্ত) এ ধরনের উত্তম নাম গহণ কর ? আবুর রাকিশ আরাবী জবাব দিলেন যে, আমরা সন্তানদের নাম দুশমনদের জন্য এবং ভৃত্যদের নাম আমাদের জন্য রাখি । অর্থাৎ ভৃত্য তো কেবল আমাদের সেবার জন্য রাখা হয়, এর বিপরীতে সন্তানগণ শত্রুর সামনে বুক পেতে যুদ্ধ করে। এজন্যে তাদের নাম এরূপ নির্ধারণ করা হয়, যাতে এ ধরনের নাম শুনেই শত্রুরা ভীত হয়। কিলাবের প্রকৃত নাম হাকিম কিংবা উরওয়া অথবা মুহাযযাব ছিল। নানা মত অনুযায়ী কিলাব শিকারে আগ্রহী ছিলেন। এ উদ্দেশ্যে তিনি শিকারী কুকুর পুষতেন। ফলে তিনি কিলাব নামে আখ্যায়িত হন ।* ১. যারকানী, ১খ. পৃ.৭৪; আল বিদায়া ওয়ান নিহায়া, ২খ. পৃ. ২৪৪ । ২, প্রাগুক্ত ৩. ফাতহুল বারী, ৭খ. পৃ. ১২৪ । সীর তুল মুস্তফা 4% সকল খন্ড একত্রে - পৃস্ঠাঃ (34) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।