সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৩৩ সন্তান রেখে যাননি । এ কারণে যে ব্যক্তি ফিহূরের বংশধর, তিনি নয্রেরও বংশধর । কাজেই কুরায়শ চিহ্বিতকরণে যে বিভিন্ন বক্তব্য ছিল, আল্লাহর শোকর, তা একীভূত হয়ে গেল । কুরায়শ নামকরণের কারণ : কুরায়শ একটি সামুদ্রিক প্রাণীর নাম, যে স্বীয় শক্তি দ্বারা অন্যান্য প্রাণীর উপর প্রাধান্য বিস্তার করে। সে যে প্রাণীকে ইচ্ছা হয় খেয়ে ফেলে, কিন্তু একে কেউ খেতে পারে না। অনুরূপভাবে কুরায়শও নিজেদের শক্তি ও বীরত্ব দ্বারা সবার উপর প্রাধান্য বিস্তার করেছে, কারো নিকট পরাজিত হয়নি । এজন্যে তারা কুরায়শ নামে আখ্যায়িত হয়ে যায়। ইবন নাজ্জার স্বীয় তারিখ গ্রন্থে বর্ণনা করেন, একবার হযরত ইবন আব্বাস (রা) হযরত মুআবিয়া (রা)-এর নিকট আগমন করেন। সেখানে হযরত আমর ইবনুল আস (রা) ও উপস্থিত ছিলেন। তিনি ইবন আব্বাস (রা) কে সম্বোধন করে বলেন, কুরায়শদের ধারণায় তুমিই তাদের মধ্যে সবচেয়ে বড় আলিম ৷ ভাল কথা, এবার তুমি বল, কুরায়শ নামকরণের কারণ কি? কুরায়শকে কেন কুরায়শ বলা হয়? হযরত ইবন আব্বাস (রা) কুরায়শ নামকরণের এঁ কারণ বর্ণনা করেন যা উপরে আলোচনা করা হয়েছে। হযরত আমর ইবনুল আস (রা) এবারে বলেন, আচ্ছা, যদি এ প্রসঙ্গে তোমার কোন কবিতা স্মরণে থাকে তো শুনিয়ে দাও । ইবন আব্বাস (রা) বললেন, কবি শামরুখ ইবন আম্র হিময়ারী বলেন : Es lH lS IS 3 Lim sli DS Yi oii EAL IE ESN DML So DMS li Endl LS FIANNA) “কুরায়শ এক জন্তুর নাম যা সমুদ্রে থাকে । এ থেকেই কুরায়শের নাম কুরায়শ রাখা হয়।' এঁ জন্তু যে দুর্বল ও শক্তিশালী সব জস্তুকে খেয়ে ফেলে, এমনকি পালকও ফেলে না । অনুরূপভাবে কুরায়শ সম্প্রদায়কে শৌর্য-বীর্যের সাথে স্বরণ করা হয়। আর এ সপ্রদায়ের মধ্যেই শেষ যামানায় এক নবী প্রকাশ পাবেন, যিনি-আল্লাহর নাফরমান বান্দাদের সাথে সংঘটিত যুদ্ধে অধিকাংশ নাফরমানের প্রাণ হরণ তীর হাতেই ঘটবে” হাফিয বদরুদ্দীন আইনী (র) কুরায়শকে কুরায়শ বলার পনেরটি কারণ বর্ণনা করেন। এ সম্পর্কে জানার প্রয়োজন হলে শরহে সহীহ বুখারী, উমদাতুল কারী, ৭খ. পৃ. ৪৮৬ মানাকিবে কুরায়শ অধ্যায় দেখে নিন। ১. যারকানী, ১খ. পৃ. ৭৫; ফাতহুল বারী, ৬খ. পৃ. ৩৮৮; মানাকিবে কুরায়শ অধ্যায়ে কবিতাটি বর্ণিত হয়েছে। সিরাতুল মুস্তফা (¥ম ঁষ্টভুল Yুণ্ঠফা 4% সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (33) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।