৩২ সীরাতুল মুস্তফা (সা) আল্লামা যারকানী বলেন, এ হাদীসটির অবস্থা সম্পর্কে আমার জানা নেই যে, এটি প্রামাণ্য লতিকার কোন্ পর্যায়ের ৷" মুদরিকা : প্রসিদ্ধ আলিমগণের বক্তব্য অনুযায়ী মুদরিকার নাম ছিল আমর । মুহাম্মদ ইবন ইসহাক বলেন, তার নাম ছিল আমর ৷: আর মুদরিকা ছিল উপাধি যা ইদরাক শব্দ থেকে উদ্ভূত । যেহেতু সব ধরনের সম্মান ও মর্যাদা তিনি অর্জন করেছিলেন, এজন্যে তার উপাধি মুদরিকা হয়েছিল" খুযায়মা : হযরত ইবন আব্বাস (রা) বলেন, খুযায়মা ইবরাহীম (আ)-এর ধমৰ্দির্শের উপর ইনতিকাল করেন কিনানা : আরবে তাকে প্রভাবশালী ও সম্বান্ত মনে করা হতো । জ্ঞান ও প্রজ্ঞার কারণে দূর-দূরাস্ত থেকে লোকজন তার নিকট আগমন করতো 1 নয্র : নাযারাতুন মূল ধাতু থেকে উদ্ভূত, যার অর্থ চাকচিক্যময়, চির সতেজ । সৌন্দর্য ও সুঠাম দেহের কারণে তাকে এ নামে ডাকা হয়। তার প্রকৃত নাম ছিল কায়স ৷* মালিক : তার নাম ছিল মালিক এবং উপাধি ছিল আবুল হারিস । ইনি সমসাময়িক আরবে নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন৷" ফিহ্র : তাঁর নাম ছিল ফিহ্র, উপাধি ছিল কুরায়শ। কেউ কেউ বলেন, কুরায়শ ছিল নাম আর ফিহ্্রই ছিল উপাধি ৷ তার বংশধরগণকে কুরায়শী বলা হয় । আর যে ব্যক্তি ফিহরের বংশধর নয়, তাকে বলা হয় কিনানী । কতিপয় আলিম বলেন, কুরায়শ ছিলেন নযর ইবন কিনানার বংশধর । হাফিয ইরাকী তার আইফয়া-ই-সীরাত গ্রন্থে বলেন : rallies Tes Ll “বিশুদ্ধ তথ্য এই যে, ফিহ্্রই কুরায়শ, তিনিই কুরায়শকে সংগঠিত করেন; অবশ্য অধিকাংশের মতে এ কাজটি করেছেন নয্র ৷” হাফিয আলাঈ বলেন, এটাই সত্য । আর মুহাক্কিক আলিমদের বক্তব্য হলো নয্র ইবন কিনানার সন্তান ছিলেন কুরায়শ ৷ কিছু কিছু মরফু‘ হাদীসে এর সমর্থন পাওয়া যায়। ইমাম শাফিঈ (র)-এর বক্তব্যও এটাই যে, কুরায়শ ছিল নয্র ইবন কিনানার সন্তানের নাম । ১. রাউযুল উনুফ, ১খ. পৃ. ৮। ২, যারকানী, ১খ. পৃ. ৭৯। ফাতহুল বারী, ৭খ. পৃ. ১২৫। যারকানী, ১খ. পৃ. ৭৮। যারকানী, ১খ. পৃ. ৭৮। ৬ যারকানী, ১খ. পৃ. ৭৭। ৭. যারকানী, ১খ. পৃ. ৭৬। সীর তুল মুস্তফা 4% সকল খন্ড একত্রে - পৃস্ঠাঃ (32) www.banglakitab.weebly.com > SG
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।