সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৩০২ সীরাতুল মুস্তফা (সা) পবিত্রতা বর্ণনা করছি পাপীদের পরিমাণে আর বৃষ্টির ফৌটার পরিমাণে ৷ তিনি আমাকে সুপথ প্রদর্শন করেছেন এ অবস্থায় যে, আমি শিরকের ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিলাম আর ছিলাম মানাত ও এর সমগোত্রীয় প্রস্তরখণ্ডের মদদগার । বার্ধক্যের অবস্থায় আল্লাহ আমাকে এ ক্রটি (মূর্তি পূজা) থেকে নিবৃত্ত করেন, এমতাবস্থায় যে, এ মূর্তিপূজার তমসা এবং মূর্খতার দরুন আমি ধ্বংস হয়ে যাব, ঈমান আনয়ন হলো আমার জন্য এর প্রতিষেধক । ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, যতদিন আমি জীবিত থাকি ততদিন পর্যন্ত সবসময় আমি তোমার প্রশংসা, স্তুতি ও শোকর করতেই থাকব । এর দ্বারা আল্লাহর নৈকট্য অর্জনই আমার উদ্দেশ্য ৷” দ্রষ্টব্য : আল্লাহ তা‘আলার নিয়ম এটাই যে, যখন নবী (আ) ও মুমিনগণ বিরোধিতাকারী ও মিথ্যাচারীদের অস্বীকৃতি ও মিথ্যাচারের সীমা অতিক্রম করে এবং নবীর সহচর ও অনুসারীগণের উপর বিপদ-মুসীবতের চুড়৷ন্ত পর্যায়ের কিছু অবশিষ্ট না থাকে, এমন কি পয়গাম্বরগণও তাদের সংশোধনের ব্যাপারে প্রায় নিরাশ হয়ে যান, Ua TE PEIN CE LS or BE Gall Je ST Ll Sal LES Opies | se ds ee Cle SG LAL 5 LD Call : CH SIMS “তোমরা কি মনে কর যে, তোমরা জান্নাতে প্রবেশ করবে, যদিও এখনো তোমাদের কাছে তোমাদের পূর্ববর্তীদের অবস্থা আসেনি ? অর্থ-সঙ্কট ও দুঃখ-ক্লেশ তাদেরকে স্পর্শ করেছিল এবং তারা ভীত ও কম্পিত হয়েছিল । এমন কি রাসূল ও তার সাথে বিশ্বাস স্থাপনকারীগণ বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে ? হ্যাঁ, আল্লাহর সাহায্য নিকটেই ৷” (সূরা বাকারা : ২১৪) আল্লাহ তা'আলা আরো বলেন : Gai AG 5 SE LB Lal Al BU “অবশেষে যখন রাসূলগণ নিরাশ হলেন এবং মানুষ চিন্তা করল যে, রাসূলগণকে মিথ্যা আশ্বাস দেয়া হয়েছে, তখন তাদের কাছে আমার সাহায্য এলো ।” (সূরা ইউসুফ : ১১০) অনুরূপভাবে যখন তার এবং তার সাহাবীগণের উপর মুসীবত চুড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল এবং তায়েফ ভ্রমণ তাদের সংশোধনের ব্যাপারে তার অন্তরে এক ধরনের নৈরাশ্য সৃষ্টি করল, তখন তাদের প্রতি আল্লাহর সাহায্যের লক্ষণ প্রকাশ পেল এবং আল্লাহ তা‘আলার সাহায্য ও সহায়তা এসে পৌঁছলো। তা ছিল এই যে, আল্লাহ ১. দালাইলে আবুনুয়াইম, ২খ. পৃ. ১১০ । সীরাতুল মুস্তফা $$ সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (302) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৩০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।