সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৩০০ সীরাতুল মুস্তফা (সা) bls DEC bel BIST CUS | “আমি স্ত্রীলোকদের সাথে মুসাফাহা করি না, শুধু আল্লাহ্র- আনুগত্যের শপথ এহণ করি ।” এ রিওয়ায়াত হযরত আবদুল্লাহ ইবন মুবায়র (রা) সূত্রে তাবাকাতে ইবন সা'দ, মুসনাদে আহমদ এবং তিরমিযীতেও এসেছে । ইমাম তিরমিযী বলেন, হাদীসটি হাসান সহীহ । কাজেই আজকাল কোন কোন পীরের এর বিরোধী যে সব কাজ প্রচলিত আছে, ইসলাম এর বিরুদ্ধে । এর দ্বারা প্রতারিত হবেন না৷ আনসারীদের কাফেলা যখন মক্কা থেকে মদীনা পৌঁছল, তখন ইসলামের ঘোষণা দিলেন। মদীনার অধিকাংশ গোত্র পূর্বেই ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু কিছু কিছু বৃদ্ধ ব্যক্তি পূর্বেকার মূর্তিপূজায় কঠোরভাবে নিবেদিত ছিল। এদের মধ্যে বনী সালামা গোত্রের সর্দার আমর ইবন জামুও ছিলেন। তার পুত্র মু‘আয ইবন আমর ইবন জামু এইমাত্র মক্কা থেকে হযরত রাসূলুল্লাহ (সা)-এর হাতে বায়‘আত গ্রহণ করে ফিরছিলেন। করতেন। এক রাতে খোদ তার পুত্র মু'আয ইবন আমর, মু‘আয ইবন জাবাল এবং উপুড় করে রেখে দিলেন। প্রভাত হলে আমর ইবন জামু দেখলেন, তার স্বঘোষিত খোদা উধাও হয়ে গেছে। আফসোস করে বললেন, না জানি কে আমার প্রভুকে নিয়ে পলায়ন করেছে। আর এর খোজে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে লাগলেন। দেখলেন, সেটি একটি চৌবাচ্চায় উপুড় হয়ে পড়ে আছে। সেখান থেকে বের করে একে গোসল করালেন এবং সুগন্ধি লাগালেন ৷ যখন পরবর্তী রাত এল, এ ব্যক্তিগণ আবারো অনুরূপ কাজই করলেন যে, সেটিকে একটি গর্তে ফেলে দিলেন। প্রভাত হলে আমর ইবন জামু এটি খুঁজে নিয়ে এলেন, গোসল করালেন এবং সুগন্ধি লাগালেন । যখন পরপর কয়েক দিন একই কাণ্ড ঘটল, তখন আমঁর ইবন জামু একটি তরবারি এনে এ মূর্তির কাধে রেখে দিলেন এবং বললেন, আল্লাহর কসম, আমি জানি না, কোন্‌ ব্যক্তি তোমার সাথে এমন ব্যবহার করে। তোমার মাঝে যদি কোন কল্যাণ ও গুণপনা থেকে থাকে, তা হলে এই তরবারি থাকল, তুমি নিজে তোমাকে রক্ষা কর । যখন রাত্রি হলো, তখন লোকে এ মূর্তির খাড় থেকে তরবারি সরিয়ে নিল এবং একটি মৃত কুকুর ও মূর্তিটিকে একই রশি দিয়ে বেধে একটি গর্তের উপর লটকিয়ে রাখল । সকালে যখন দেখলেন মূর্তিটি উধাও হয়েছে, আমর ইবন জামু এর খোজে বের হলেন। দেখলেন, এ মূর্তি এবং একটি মৃত কুকুর একই রশিতে বাধা অবস্থায় কূপের উপর ঝুলছে। এ দেখে তার দিব্যদৃষ্টি খুলে গেল এবং (মূর্তিটিকে উদ্দেশ্য করে) বললেন, আল্লাহর শপথ, যদি তুমি খোদা হতে, তবে এমন অপদস্থ হতে না। ১. কানয়ুল উন্মাল, ১খ. পৃ.২৬ ৷ সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (300) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৩০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।