সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ২৯৭ আমরা কুষ্ঠিত নই, বিপদে ভীত হয়েও আল্লাহর কসম, আমরা এ বায়‘আতকে বর্জন করতে প্রস্তুত নই ৷” নকীব নির্বাচন যখন সবাই বায়‘আত গ্রহণ করলেন, তখন রাসূলুল্লাহ (সা) বললেন, হযরত মূসা (আ) বনী ইসরাঈলের মধ্য থেকে বারজন নকীব নির্বাচন করেছিলেন। অনুরূপভাবে আমিও হযরত জিবরাঈল (আ)-এর ইঙ্গিতে তোমাদের মধ্য থেকে বারজন নকীব নিবচিন করছি অতঃপর এঁ বারজনকে সম্বোধন করে বললেন যে, তোমরা স্ব-স্ব গোত্রের অভিভাবক ও যিন্মাদার, যেমন হাওয়ারীগণ ঈসা (আ) এর পক্ষে অভিভাবক ছিলেন।* ন্‌কীবগণের নাম, আল্লাহ তা‘আলা তাদের শুনাহসমূহ মিটিয়ে দিন এবং তাদের এমন জান্নাতে প্রবেশ করান যার তলদেশে নহরসমূহ প্রবাহিত যে সন্মানিত ব্যক্তিবর্গকে রাসূলুল্লাহ (সা) নকীব নির্বাচিত করেছিলেন, তাদের পবিত্র নামসমূহ নিম্নরূপ : ১. হযরত আ্স‘আদ ইবন যুরারা (রা), ২. হযরত আবদুল্লাহ ইবন রাওয়াহা (রা), ৩. হযরত সা‘দ ইবন রবী‘ (রা), ৪. হযরত রাফে' ইবন মালিক (রা), ৫. হযরত আবূ জাবির আবদুল্লাহ ৬. হযরত বারা’ ইবন মা‘রূর (রা), ইবন আমর (রা), ৭. হযরত সা‘দ ইবন উবাদা (রা), ৮. হযরত মুনযির ইবন আমর (রা), ৯. হযরত উবাদা ইবন সামিত (রা), ১০. হযরত উসায়দ ইবন হুযায়র (রা), ১১. হযরত সা'দ ইবন খায়সামা (রা), ১২. হযরত রিফারআ ইবন আবদুল মুনযির (রা) । (রা)-এর নাম উল্লেখ করেন । ইমাম মালিক (র) বলেন, আমাকে আনসারীদের মধ্যে জনৈক শায়খ বলেছেন যে, নকীব নিবর্চিনের সময় জিবরাঈল (আ) রাসূলুল্লাহ (সা)-কে ইশারায় বলে দিচ্ছিলেন, অমুককে ঘোষক নির্বাচন করুন ৷" ইমাম যুহরী বলেন, নবী (সা) আনসারদের সম্বোধন করে বলেন, আমি তোমাদের মধ্য থেকে বারজন নকীব নির্বাচন করব । তোমাদের মধ্যে যেন কেউ এ ধারণা না করে যে, আমাকে কেন নকীব বানানো হলো না। তা এ জন্যে যে, আমি কেবল আদিষ্ট, যেমন নির্দেশ, তেমনই করব । আর জিবরাঈল আমীন (আ) তার পাশে বসা ছিলেন। যাকে নকীব বানানো উদ্দেশ্য ছিল, তার দিকেই তিনি ইশারা করছিলেন সীরাতে ইবন হিশাম, ১খ. পৃ.১৫৬। ইবন সা'দ, ১খ. পৃ.১৫০। যারকানী, ১খ. পৃ.৩১৭ । রাউযুল উনূফ, ১খ. পৃ.২৭৭। সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (297) www.banglakitab.weebly.com PGUu Lr

— পৃষ্ঠা ২৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।