সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

২৯৬ সীরাতুল মুস্তফা (সা) রাসূলাল্লাহ, আমার কিছু নিবেদন আছে। আর তা এই যে, আমাদের এবং ইয়াহুদীদের মাঝে কিছু কিছু সম্পর্ক আছে। আপনার সাথে সম্পর্ক স্থাপনের ফলে এ সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এমনটি তো হবে না যে, যখন আল্লাহ আপনাকে বিজয় এবং সাহায্য নসীব করবেন, তখন আপনি মক্কা মুকাররামায় প্রত্যাবর্তন করবেন আর আমাদেরকে (ছটফট করা অবস্থায়) এখানে ছেড়ে যাবেন। এটা শুনে আল্লাহর নবী (সা) হাসলেন এবং বললেন : “কখনই নয়, তোমাদের আত্মা আমার আত্মা, তোমরা আমার এবং আমি তোমাদের, যাদের সাথে তোমাদের শত্রুতা, তাদের সাথে আমারও শত্রুতা, যাদের সাথে তোমাদের মিত্রতা, তাদের সাথে আমারও মিত্রতা ।” এ কথার পর সবাই অত্যন্ত সন্তুষ্টি ও আগ্রহের সাথে বায়‘আতের জন্য হাত বাড়িয়ে দেন৷” বায়‘আতের জন্য সর্বপ্রথম কে হাত বাড়িয়ে দিয়েছিলেন; এ বিষয়ে মতভেদ রয়েছে। ইবন সা‘দের একটি বর্ণনার দ্বারা সমুদয় বিভিন্ন মত একত্রিত হয়ে যায় । সুলায়মান ইবন নুজায়ম বলেন, যখন আওস এবং খাযরাজের মধ্যে এ ব্যাপারে মতভেদ হলো যে, কে সর্বপ্রথম তার পবিত্র হাতে বায়‘আত হয়েছেন। তখন কেউ কেউ বললেন, এর সঠিক জ্ঞান হযরত আব্বাস (রা)-এর হবে। কেননা তিনি এ সময় উপস্থিত ছিলেন। তাকে জিজ্ঞেস করা উচিত । হযরত আব্বাস (রা) বলেন, সর্বপ্রথম হযরত আস‘আদ ইবন যুরারা (যিনি ছিলেন সর্বাপেক্ষা সৌভাগ্যবান ও ধন্য) তার পবিত্র হাতে বায়‘আত করেন। এরপর হযরত বারা’ ইবন মা'রূর (রা) এবং তার পর হযরত উসায়দ ইবন হুযায়র (রা) ৷" হযরত আব্বাস ইবন উবাদা আনসারী (রা) (বায়‘আতকে মযবুত ও শক্তিশালী করার উদ্দেশ্যে) বললেন, “ওহে খাযরাজ গোত্র, তোমাদের জানা আছে কি, কোন্‌ বিষয়ের উপর তোমরা বায়‘আত করছ ? মনে করো যে, আরব ও অনারবের মধ্যে যুদ্ধের জন্য বায়‘'আত করছ । যদি ভবিষ্যতে বিপদাপদে ঘাবড়ে গিয়ে বায়‘আত ভেঙে দেয়ার খেয়াল করে থাকো, তা হলে এখনই ছেড়ে দাও। বিপদের মুখে ছেড়ে দিলে, আল্লাহর কসম, তা হবে দুনিয়া ও আখিরাতে অপদস্থতার কারণ । যদি তোমরা অনাগত বিপদ ও কাঠিন্যের মুকাবিলা করার হিন্মত রাখো, আর নিজেদের জানমালের বাজী রেখে নিজেদের শপথ ও প্রতিজ্ঞায় অবিচল থাকতে পারো, তা হলে আল্লাহ্‌ তোমাদের জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণ ও সাফল্য দান করবেন ।” সবাই বললেন, হ্যাঁ, এর উপরই তো আমরা বায়‘আত করছি। তার জন্য জানমাল উৎসর্গে ১. হাফিয আসকালানী বলেন, ঘটনাটি ইবন ইসহাক বর্ণনা করেছেন ও ইবন হিব্বান একে সহীহ বলেছেন । ফাতহুল বারী, ৭খ. পৃ.১৭৩। ২, আল্লামা যারকানী বলেন, বায়হাকী শা‘বী থেকে শক্তিশালী সনদে হাদীসটি বর্ণনা করেন। তাবারানী ও আহমদ এটি বর্ণনা করেন । (যারকানী, ১খ. পৃ. ৩১৭) । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (296) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।