সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ২৯৫ অবস্থায় থাকতে দেব যে, তিনি মঙ্ধার পর্বতে-কন্দরে ভীত-পরিশ্রান্ত হয়ে ঘুরবেন। (কাজেই) আমাদের মধ্য থেকে সত্তর ব্যক্তি মক্কায় এলেন... হাদীসের শেষ উত্তম ৷ (আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৩খ. পৃ. ১৫৯) ৷ আর হাফিয হায়সামী বলেন, হাদীসটি আহমদ ও বাযযার বর্ণনা করেছেন, আহমদের বর্ণনাকারীগণ সহীহ বর্ণনাকারী । (মাজমা-উয-যাওয়ায়েদ, ৬খ. পৃ. ৪৬) ৷ কাফেলা মন্ধায় পৌঁছলে মুসলমানগণ গোপনে রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে এ পয়গাম পৌঁছালেন যে, আমরা হযরতের কদমবুসি করার সৌভাগ্য অর্জন করতে ইচ্ছুক । তিনি আইয়ামে তাশরীকের সময় রাত্রিতে এ পবিত্ৰ ঘাঁটিতে মিলিত হওয়ার ওয়াদা করলেন, যেখানে বিগত বছরে দ্বাদশ ব্যক্তি তার হাতে বায়‘আত গ্রহণে ধন্য হয়েছেন। রাসূলুল্লাহ (সা) আগমন করলেন, আর তার পিতৃব্য হযরত আব্বাস (রা) তার সঙ্গী ছিলেন। হযরত আব্বাস যদিও তখন পর্যন্ত ইসলাম গ্রহণের সৌভাগ্য অর্জন করেননি, কিন্তু রাসূলুল্লাহ (সা) কে সাহায্য-সহযোগিতা করাকে সর্বাপেক্ষা প্রিয় জ্ঞান করতেন । বসামাত্র হযরত আব্বাস আনসারদের উদ্দেশ্য করে বললেন যে, মুহাম্মদ (সা) স্বীয় সম্পৃ্দায়ের মধ্যে শ্রদ্ধা ও সম্মানের পাত্র (মানুষ যদিও তার দীনের বিরোধী ছিল, কিন্তু যে সম্মান ও শ্রদ্ধাভরে তাকে দেখত, তা কারো ভাগ্যে জোটেনি) । আর আমরা তার সহায়তা ও সাহায্যকারী । তিনি তোমাদের ওখানে যেতে চান । যদি তোমরা তাকে পূর্ণ সাহায্য ও হিফাযত করতে পারো এবং আমৃত্যু এর উপর অবিচল থাকো, তবে উত্তম । অন্যথায় এখনই সাফ সাফ বলে দাও । আনসারীগণ বললেন, আপনি যা বললেন, তা আমরা শুনলাম এবং রাসূলুল্লাহ (সা) কে সম্বোধন করে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাদের কাছে কি চান, আমরা এ জন্য উপস্থিত আছি যে, আপনি নিজের জন্য এবং আল্লাহর জন্য যা ইচ্ছা, আমাদের থেকে ওয়াদা নিন। তিনি (সা) বললেন, আমি তোমাদেরকে আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছি এবং ইসলামের দাওয়াত দিচ্ছি। তিনি কুরআন থেকে তিলাওয়াত করলেন এবং বললেন, আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে বলছি যে, তোমরা আল্লাহরই ইবাদত-বন্দেগী কর, তার সাথে কাউকে শরীক করো না। আর নিজের সঙ্গীদের জন্য চাই যে, আমাদেরকে আশ্রয় দান কর । যেভাবে নিজেদেরকে, নিজেদের সন্তান-সস্তুতি এবং স্ত্রীলোকদেরকে হিফাযত কর, সেভাবেই আমাদের হিফাযত কর ৷ আনন্দে কিংবা বিষাদে, শান্তি কিং কষ্টে, দারিদ্বযে কিংবা স্বচ্ছলতায়, সর্বাবস্থায় আমার আনুগত্য করবে এবং যা বলবো, শুনবে । আনসারীগণ বললেন, যদি আমরা এমনটি করি, তবে আমাদের জন্য কি পুরস্কার রয়েছে ? তিনি বললেন, জান্নাত (অর্থাৎ আখিরাতের চিরস্থায়ী নিয়ামত) ৷ আনসারীগণ বললেন, আমরা সবই মেনে নিলাম, আসুন, বায়‘আতের জন্য পবিত্র হাত বাড়িয়ে দিন। হযরত আবুল হায়সাম ইবন তায়হান (রা) আরয করলেন, ইয়া সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (295) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।