সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ২৯১ জাহিলী যুগে প্রচলিত ‘ইয়াওমে আরুবা' নামটি প্রত্যাখ্যান করে এবং আনসারীগণ যে নামটি নির্ধারণ করেছেন, অবলীলায় তা ব্যবহার করে। আর এ রীতি সূচনা দ্বারা আনসারীগণের ইজতিহাদ প্রশংসনীয় অনুমোদন লাভ করে। আর এর মাত্র কয়েক দিন পরেই জুমু'আ প্রতিষ্ঠার ব্যাপারে রাসূলুল্লাহ (সা)-এর এক নির্দেশনামা হযরত মু্স‘আব ইবন উমায়র (রা) বরাবরে পৌঁছে যে, সবাই মিলে দ্বিপ্রহরের পর আল্লাহর দরবারে দু‘রাকাআত নামাযের মাধ্যমে নৈকট্য হাসিল কর। দারু কুতনী হযরত ইবন আব্বাস (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। এ শব্দমালা যারকানীর, ১খ. পৃ. ৩১৫] । হযরত আবদুর রহমান ইবন কাব ইবন মালিক (রা) বলেন, আমার পিতা কাব ইবন মালিক (রা) যখনই জুমু'আর আযান শুনতেন, আস‘আদ ইবন যুরারা (রা)-এর জন্য মাগফিরাতের দু'আ করতেন আমি একবার তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, মদীনায় সর্বপ্রথম আস‘আদ ইবন যুরারা (রা)-ই আমাদেরকে জুমু‘আ পড়িয়েছেন। ফায়েদা : আল্লামা সুহায়লী বলেন, ইসলামে সর্বপ্রথম আস‘আদ ইবন যুরারা (রা)-ই জুমু‘আর প্রতিষ্ঠা করেন এবং জাহিলী যুগে রাসূলুল্লাহ (সা)-এর প্রপিতামহ কা'ব ইবন লুয়াই জুমু'আ প্রতিষ্ঠা করেন, যেমনটি নবী (সা)-এর নসবনামার বর্ণনায় অতিক্রান্ত হয়েছে । আনসারদের দ্বিতীয় বায়‘আত (১৩শ নববী বর্ষ) এর পরবর্তী বছর যখন এলো, সেটা ছিল নবৃূয়াতের ১৩শ বছর । হযরত মু্সসআব ইবন উমায়র (রা) মুসলমানদের একটি দলসহ হজ্জের উদ্দেশ্যে মক্কা মুকাররামায় যাত্রা করলেন । মুসলমানগণ ছাড়া আওস এবং খাযরাজ গোত্রীয় মুশরিকগণ, যারা তখনো ইসলামের গণ্ডিভুক্ত হয়নি, তারাও হজ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়। ংখ্যায় তারাই ছিল বেশি, চারশ‘রও অধিক । আর প্রসিদ্ধ বর্ণনামতে মুসলমানদের ংখ্যা ছিল পচাত্তর, যাদের মধ্যে তিহাত্তর জন ছিলেন পুরুষ এবং দ্‌'জন ছিলেন স্ত্রীলোক-যারা নবী (সা)-এর হাতে এ ঘাটিতেই বায়‘আত হন, যেখানে পূর্ববর্তীগণ বায়‘আত হয়েছিলেন। এ বায়“‘আতের নাম আকাবার দ্বিতীয় বায়‘আত ৷ আল্লামা ইবনুল জাওযী (র) বায়‘আতে অংশগ্রহণকারী মহাত্মাগণের যে নাম উল্লেখ করেছেন, তা পচাত্তর থেকে কিছু বেশি । যেগুলো নিম্নরূপ : আলিফ বর্ণ ১. হযরত আসস‘আদ ইবন যুরারা (রা), ২. হযরত উবাই ইবন কা'ব (রা), ৩. হযরত উসায়দ ইবন হুযায়র (রা), 8. হযরত আওস ইবন সাবিত (রা), ৫. হযরত আওস ইবন ইয়াযীদ (রা), সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (291) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।