২৯০ সীরাতুল মুস্তফা (সা) সৃষ্টা। তিনি বললেন, তা হলে এ মূর্তিগুলো তোমাদের ইবাদত করবে এবং তোমরা আল্লাহর উপাসনা করবে। এ জন্যে যে, এ মূর্তিগুলো তোমাদের সৃষ্টি এবং তোমাদেরকে আল্লাহ পয়দা করেছেন। আর আমি তোমাকে এক আল্লাহর ইবাদতের আহ্বান জানাচ্ছি । তোমরা আল্লাহকে এক স্বীকার কর এবং কেবল তারই ইবাদত-বন্দেগী রাখ, যুলুম-অত্যাচার ছেড়ে দাও। আমি বললাম, নিঃসন্দেহে আপনি উন্নততর কর্ম এবং পবিত্র চরিত্রের প্রতি আহ্বান জানিয়েছেন। আমি তার নিকট থেকে উঠে হারাম শরীফে পৌঁছলাম এবং উচ্চৈঃস্বরে বললাম : 11,4 2 5, SBN 51 “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ. ছাড়া কোন ইলাহ নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সা) আল্লাহর রাসূল ৷” (হাকেম হাদীসটি বর্ণনা করেছেন এবং বলেছেন, এটি সহীহ হাদীস; খাসাইসুল কুবরা, ১খ. পৃ.১৮২) ৷ এ বৎসরই হযরত আস‘আদ ইবন যুরারা (রা) মদীনা মুনাওয়ারায় জুমু'আর জামাআত কায়েম করেন। তিনি যখন দেখলেন যে, ইয়াহুদী-খ্রিস্টানদের একত্রিত হওয়ার জন্য সপ্তাহে একটি বিশেষ দিন নির্দিষ্ট আছে। ইয়াহুদীরা শনিবারে এবং খ্রিস্টানেরা রোববারে এক জায়গায় একত্রিত হয়। এ জন্যে তার ধারণা হলো যে, মুসলমানদের জন্যও সপ্তাহে একটি দিন এভাবে নির্দিষ্ট করা করা যায়, যে দিন সব মুসলমান একত্রিত হয়ে আল্লাহর যিকির ও শোকর করবে, নামায আদায় করবে এবং তার ইবাদত-বন্দেগী করবে। আ্স‘আদ ইবন যুরারা (রা) এ জন্যে শুক্রবারটি বেছে নিলেন এবং এ দিন সবাইকে নামায পড়ালেন। আবদ ইবন হুমায়দ ইবন সিরীন সূত্রে সহীহ সনদে হাদীসটি বর্ণনা করেছেন। মোটকথা, সাহাবায়ে কিরাম (রা) শুধু নিজেদের ইজতিহাদের মাধ্যমে প্রথমত জুমু‘আ কায়েম করলেন এবং দ্বিতীয়ত জুমু'আর দিনটি, যাকে জাহিলী যুগে আরুবা অর্থাৎ ইয়াওমে আরূবা বলত । এ দিনের নাম ‘ইয়াওমুল জুমু'আ’ নির্ধারণ করেন। আল্লাহ তা'আলার ওহী এ উভয় ইজতিহাদকেই অনুমোদন করে। যে প্রেক্ষিতে এ আয়াত অবতীৰ্ণ হয় : dts al idl pn 5 lal SS H le il Et | 3 “হে মু’মিনগণ, জুমুআর দিনে যখন নামাযের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ব্যবসা-বাণিজ্য পরিত্যাগ কর” (সূরা জুমু'আ : ৯) যা দ্বারা জুমু'আ ফরয হওয়ার বিষয়টিও জানা গেল এবং এটাও জানা গেল যে; আল্লাহ জাল্লা শানুহুর কাছে ‘ইয়াওমুল জুমু'আ’ নামটিই পসন্দনীয়। আল্লাহর ওহী সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (290) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।