সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ২৯ এরপর বলতেন ১৮৬]। ০১ “বংশ লতিকা বর্ণনাকারীরা মিথ্যা বলেছে।” অর্থাৎ তাদের এ দাবি যে, সমস্ত বংশ লতিকা সম্পর্কে আমরা অবহিত এটা সম্পূর্ণ মিথ্যা, বরং আল্লাহ ছাড়া এ জ্ঞান কারো নেই । (তাবাকাতে ইবন সা'দ, ১খ. পৃ. ২৮) আল্লামা সুহায়লী বলেন, ইমাম মালিক (র)-কে প্রশ্ব করা হয়েছিল যে, কোন ব্যক্তির বংশ পরম্পরা হযরত আদম (আ) পর্যন্ত পৌঁছানো কিরূপ ? এটা শুনে তিনি অপছন্দ করলেন । প্রশ্কারী তখন হযরত ইসমাঈল (আ) পর্যন্ত পৌঁছানোর ব্যাপারে প্রশ্ন করলে তাও তিনি অপছন্দ করলেন এবং বললেন £ 5৩ ৮৯ “কে তাকে খবর দিয়েছে ?'” মাতার দিক থেকে বংশ লতিকা উপরে যে বংশ লতিকা বর্ণনা করা হয়েছে, তা পিতা ও দাদার দিক থেকে ছিল। তার মাতার দিক থেকে বংশ লতিকা এরূপ : মুহাম্মদ (সা) ইবন আমিনা বিনতে ওহাব ইবন আবদে মানাফ ইবন যুহরা ইবন কিলাব ইবন মুররা।* কিলাব পর্যন্ত পৌঁছে পিতা ও মাতা উভয়ের বংশ লতিকা একত্রিত হয়ে যায় । যদি এখানে বংশ লতিকার পিতা-পিতামহের কয়েকজনের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরা হয়, তা হলে সম্ভবত তা অপ্রাসঙ্গিক হবেনা । আদনান : কায়দার ইবন ইসমাঈল (আ)-এর বংশধর । আবূ জাফর ইবন হাবীব স্বীয় তারীখ গ্রন্থে বর্ণনা করেন, হযরত ইবন আব্বাস (রা) বলতেন যে, আদনান, রবীয়াহ, খুযাইমা, আসাদ এসব গোত্র ইবরাহীম (আ)-এর বংশোদ্ভূত, কল্যাণকর ও উত্তমভাবে এদের উল্লেখ করো। আর যুবায়র ইবন বাক্কার মরফ্‌* সূত্রে রিওয়ায়াত করেন যে, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন £ মুযার ও রবীয়াহ গোত্রকে মন্দ বলো না, এরা ইসলামের উপর ছিল। হযরত সাঈদ ইবন মুসায়্যাব (রা) বর্ণিত একটি মুরসাল হাদীস এরই সমার্থক ৷" মা‘আদ : মীম অক্ষরে জবর এবং দাল অক্ষরে তাশদীদ দিয়ে উচ্চারণ হবে। কেউ কেউ বলেন, মা‘আদ ইফসাদ অর্থাৎ বিপর্যয়-এর সাথে সম্পর্কযুক্ত যিনি খুব বাহাদুর এবং যোদ্ধা ছিলেন, সারা জীবন বনী ইসরাঈলের সঙ্গে যুদ্ধ এবং সংঘাতে কেটেছে । প্রতিটি যুদ্ধে জয়ী এবং সাহায্যপ্রাপ্ত ছিলেন। তার উপনাম ছিল আবূ নাযযার ॥£ ১. রাউযুল উনুফ, মিসরে মুদ্রিত, ১৩৩২ হি. ১৯১৪, ১খ. পৃ. ১১০ । ২, ইবন সা'দ, তাবাকাতুল কুবরা, ১খ. পৃ. ৩১। ৩. ফাতহুল বারী, ৭খ. পৃ. ১২৫। 8. যারকানী, ১খ. পৃ. ৭৯! সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃস্ঠাঃ (29) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।