সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ২৮৯ করবে ? সা'দ “তুমি ইনসাফের কথাই বলেছ” বলে বসে পড়লেন মুস‘আব (রা) তার সামনে ইসলাম উপস্থাপন করলেন এবং পবিত্র' কুরআন থেকে তিলাওয়াত করলেন । শোনামাত্রই সা‘দের রং পরিবর্তন হয়ে গেল । বললেন, এ ধর্মে প্রবেশের পথকি? মুস‘আব (রা) বললেন, প্রথমে শরীর এবং পোশাক পবিত্র করুন এবং গোসল করুন । এরপর কালেমা শাহাদাত পাঠ করুন এবং দু‘রাকাআত নামায আদায় করুন। সা'দ (রা) তৎক্ষণাৎ উঠে পোশাক পবিত্র করে গোসল করলেন এবং কালেমা শাহাদাত পাঠ করে দু‘রাকাআাত নামায আদায় করলেন। আর এখান থেকে উঠে সোজা নিজের কওমের বৈঠকে ফিরে গেলেন। সম্প্রদায়ের লোকেরা দূর থেকেই দেখে বুঝে ফেলল যে, সাদ পরিবর্তিত হয়ে গেছেন। মজলিসে পৌঁছে তিনি নিজ সম্প্রদায়কে সম্বোধন করে বললেন, তোমরা আমাকে কেমন মনে কর ? সবাই সমস্বরে বলল, তুমি আমাদের সর্দার, মতামত গ্রহণকারী, প্রসিদ্ধ, সবচে’ উত্তম ও মর্যাদাবান । সাদ বললেন আল্লাহর কসম, আমি সে পর্যন্ত তোমাদের সাথে কথা বলব না, যতক্ষণ পর্যন্ত না তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনে আসছ । সন্ধ্যা অতিক্রান্ত হলো না, বনী আবদুল আশহাল গোত্রের এমন কোন পুরুষ কিংবা স্ত্রীলোক অবশিষ্ট থাকলো মা যারা মুসলমান হয়নি ৷ বনী আবদুল আশহাল গোত্রের মাত্র এক ব্যক্তি আমর ইবন সাবিত, যার উপাধি ছিল উসায়রিম ৷ তিনি ইসলাম গ্রহণে বিরত রয়ে গেলেন। তিনি উহুদ যুদ্ধের দিন ইসলাম গ্রহণ করেন এবং ইসলাম গ্রহণ করেই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েন ও শহীদ হয়ে যান রাসূলুল্লাহ (সা) তাকে জান্নাতের সুসংবাদ দেন। হযরত আবূ হুরায়রা (রা) রসিকতা করে বলতেন, বল তো এ ব্যক্তি কে ছিলেন, যিনি এক ওয়াক্ত নামাযও পড়েননি, অথচ জান্নাতে পৌঁছে গেছেন। যখন লোকেরা জবাব না দিত, তখন নিজেই বলতেন, তিনি হলেন বনী আবদুল আশহাল গোত্রের উসায়রিম (রা) ৷ [ইবন ইসহাক হযরত আবু হুরায়রা (রা) থেকে হাসান সনদে এক দীর্ঘ হাদীসে এ ঘটনা বর্ণনা করেছেন] ৷ হযরত রিফা‘আ (রা)-এর ইসলাম গ্রহণ হযরত রিফা'আ ইবন রাফে যুরাকীা (রা) বলেন, ছয় আনসারীর মক্কায় আগমনের পূর্বেই আমি এবং আমার এক খালাত ভাই মু‘আয ইবন আফরা মক্কায় আগমন করি এবং তার সাথে সাক্ষাত করি। তিনি আমাদের সামনে ইসলাম পেশ করেন এবং বলেন, রিফা‘আ, বল দেখি আসমান, যমীন ও পাহাড়গুলো কে সৃষ্টি করেছেন ? আমি বললাম, আল্লাহ । তিনি বললেন, সৃষ্টা ইবাদতের হকদার, নাকি সৃষ্টি ? আমি বললাম, ১. উয়ুনুল আসার, ১খ. পৃ. ১৫৮; উপরস্তু ইবন হিশাম, তাবারী, আল-বিদায়া ওয়ান-নিহায়া। ২. যারকানী, ১খ. পৃ.৩১৬। সির তুল মুস্তফা (১ম খুণ্ড) ত বুক 4% সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (289) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।