২৮৮ সীরাতুল মুস্তফা (সা) এঁরা যখন বায়‘আত করে মদীনায় প্রত্যাবর্তন করতে উদ্যত হন, তখন হযরত আবদুল্লাহ ইবন উম্মে মাকতৃূম ও হযরত মুস‘আব ইবন উমায়র (রা) কে কুরআন মজীদ এবং ইসলামের বিধি-বিধান শিক্ষাদানের জন্য তাদের সঙ্গে প্রেরণ করা হয় এবং তারা মদীনায় পৌছে হযরত আস‘আদ ইবন যুরারা (রা)-এর গৃহে অবস্থান গহণ করেন। হযরত মুস‘আব ইবন উমায়র (রা) লোকদের ইসলামের দাওয়াত দিতেন এবং মদীনার মুসলমানদের নামাযে ইমামতি করতেন । তিনিই ছিলেন ইমাম । একদিন হযরত মুস‘আব ইবন উমায়র (রা) লোকদের ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, অনেক লোক একত্ৰিত হয়েছিল । উসায়দ ইবন হুযায়র যখন এ খবর পেলেন, খোলা তরবারি নিয়ে সেখানে উপস্থিত হলেন এবং বললেন, আপনি এখানে কেন এসেছেন, আমাদের নারী ও শিশুদের কেন বিভ্রান্ত করছেন ? আপনার এখান থেকে চলে যাওয়াই উত্তম । হযরত মুস‘আব ইবন উমায়র (রা) বললেন, যদি সম্ভব হয়, তবে দয়া করে সামান্য সময় এখানে বসুন, আমি যা বলি মেহেরবানী করে শুনুন । যদি পসন্দ হয় গ্রহণ করবেন, আর না হলে চলে যাবেন । উসায়দ ইবন হুযায়র বললেন, এটা অবশ্য আপনি ইনসাফপূর্ণ কথাই বলেছেন। এ বলে তিনি বসে পড়লেন। হযরত মুস‘আব ইবন উমায়র (রা) ইসলামের সৌন্দর্য বর্ণনা করলেন এবং পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করলেন ৷ শুনে উসায়দ ইবন হুযায়র বললেন, 451, 9891 1% 51 ৬ “কত উত্তম, কতই না চমৎকার কালাম !” এবং জিজ্ঞেস করলেন এ ধর্মে প্রবেশ করতে হলে কি করতে হয় ? মুস'আব (রা) বললেন, প্রথমে শরীর এবং পোশাক পবিত্র করুন এবং গোসল করুন । এরপর কালেমা শাহাদাত পাঠ করুন এবং নামায আদায় করুন । উসায়দ (রা) তৎক্ষণাৎ উঠে পোশাক পবিত্র করে গোসল করলেন এবং কালেমা শাহাদাত পাঠ করে দু‘রাকাআত নামায আদায় করলেন । এরপর বললেন, আর এক ব্যক্তি আছেন, সাদ ইবন মু‘আয, যদি তিনি মুসলমান হন, তা হলে আওস সম্প্রদায়ের কেউই অমুসলমান থাকবে না । আমি এখনই গিয়ে তাকে আপনার নিকট প্রেরণ করছি । সা‘দ ইবন মু'আয উসায়দ (রা) কে আসতে দেখেই বললেন, যে উসায়দ এখান থেকে গেল, এ যেন সে উসায়দ নয়! নিকটে পৌঁছলে সা‘দ উসায়দকে জিজ্ঞেস করলেন, তুমি কি করলে ? উসায়দ বললেন, আমি তো তার কথায় ক্ষতিকর কিছু পাইনি । সা‘দ ইবন মু‘আয এতে রাগাৰিত হলেন। তরবারি খুলে নিয়ে নিজেই সেখানে উপস্থিত হলেন এবং আস‘আদ ইবন যুরারা (রা) কে সম্বোধন করে বললেন, যদি তোমার সাথে আমার নৈকট্য না থাকত এবং যদি তুমি আমার খালাত ভাই না হতে, তা হলে এখনই এ তলোয়ার দিয়ে ফয়সালা করে দিতাম । সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য তুমিই ওদের এখানে এনেছ। মুস‘আব (রা) বললেন, ওহে সাদ, এটা কি হতে পারে না যে, তুমি এখানে কিছুক্ষণ বসে আমার কথা শুনবে, পসন্দ হলে গ্রহণ করবে, আর না হলে যা খুশি সীরাতুল তুল মুস্তফা &%% সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (288) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।