সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল ফুস্তকা (সা) ২৮৭ কতিপয় জীবনী লিখক হযরত জাবির-এর পরিবর্তে হযরত উবাদা ইবন সামিত (রা)-এর নাম উল্লেখ করেছেন।’ ফাতহুল বারী; 1 & 1 LN 3১৯5, 5০০, অধ্যায় ।* এ ছয় ব্যক্তিত্‌ রাসূল (সা)-এর নিকট থেকে বিদায় নিয়ে মদীনায় প্রত্যাবর্তন করেন। তারা যে বৈঠকেই বসতেন, সেখানেই নবী (সা)-এর উল্লেখ করতেন। প্রচারণা এ পর্যন্ত পৌঁছে যে, মদীনার কোন গৃহ এবং কোন মজলিস তার উল্লেখ থেকে বাদ ছিল না। আনসারদের প্রথম বায়‘আত (১২শ নববী বর্ষ) যখন পরবর্তী বৎসর এলো, যা ছিল নবুয়াতের দ্বাদশতম বর্ষ, বার ব্যক্তি নবীজির সাথে সাক্ষাতের উদ্দেশ্যে মক্কায় আগমন করেন। পাঁচজন তো পূর্ববর্তীদের মধ্যেই, আর বাকি সাতজন ছিলেন নতুন ৷ যাদের নাম নির্কেপ : ১. হযরত আস‘আদ ইবন যুরারা (রা), ২. হযরত আউফ ইবন হারিস (রা), ৩. হযরত রাফি ইবন মালিক (রা), 8. হযরত কুতায়বা ইবন আমির (রা), ৫. হযরত উকবা ইবন যুরারা (রা) এ বৎসর হযরত জাবির ইবন আবদুল্লাহ ইবন রাবাব (রা) উপস্থিত ছিলেন না; ৬. হযরত মু‘আয ইবন হারিস (রা) [অ্থৎ হযরত আউফ ইবন হারিস (রা)-এর ভাই]; ৭. হযরত যাকওয়ান" ইবন আবদুল কায়েস (রা), ৮. হযরত উবাদা ইবন সামিত (রা), ৯. হযরত ইয়াযীদ ইবন সা‘লাবা (রা), ১০. হযরত আব্বাস ইবন উবাদা ইবন নাযলা (রা), ১১. হযরত আবুল হায়সাম মালিক ইবন তায়হান (রা), ১২. হযরত উয়াইম ইবন সাঈদা (রা) । এ বার ব্যক্তিত্ব নবী (সা)-এর খিদমতে উপস্থিত হন এবং মিনায় আকাবার সন্নিকটে নবী (সা)-এর হাতে এ মর্মে বায়'‘আত হন যে, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না, চুরি এবং যিনা করব না, সন্তানদের হত্যা করব না, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও দুর্নাম করব না । এটা ছিল আনসারদের প্রথম বায়‘আত, যাকে আকাবার প্রথম বায়‘আত বলা হয়। ১. ইবন হিশাম, ১খ. পৃ. ৫০ ৷ ২, আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৩খ. পৃ. ১৪৮ । ৩. যাকওয়ান (রা) মক্কায়ই থেকে যান, পরে হিজরত করে মদীনায় যান। এ জন্যে কেউ কেউ তাকে মক্কী হিসেবে গণ্য করেছেন । সীরাতুল তুল মুস্তফা $ সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (287) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।