২৮৬ সীরাতুল মুস্তফা (সা) হাফিয হায়সামী বলেন, আহমদ ও তাবারানী ঘটনাটি বর্ণনা করেছেন, এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য ৷” মদীনা মুনাওয়ারায় ইসলামের সূচনা (১১শ নববী বর্ষ) মদীনার অধিকাংশ অধিবাসী ছিল আওস ও খাযরাজ সম্প্রদায়ভুক্ত, যারা ছিল মুশরিক ও মূর্তিপূজক। আর এদের সাথে কিছু ইয়াহুদীও বাস করত, যারা ছিল আহলি কিতাব ও শিক্ষিত মদীনায় ইয়াহ্দীরা যেহেতু সংখ্যালঘু ছিল, কাজেই যখন তাদের সাথে আওস বা খাযরাজের ঝগড়া-বিবাদ লেগে যেত । তখন ইয়াহুদীরা বলত, শীগগিরই আখিরী নবী প্রেরিত হতে যাচ্ছেন, আমরা তীর আনুগত্য করব এবং তাকে সাথে নিয়ে আমরা তোমাদেরকে ‘আদ ও ইরাম জাতির মত ধ্বংস ও পর্যুদস্ত করব । যখন হজ্জের মওসুম এলো, খাযরাজের কিছু লোক মক্কায় আগমন করল । এটা ছিল নুবূয়াতের ১১শ বর্ষ । হযরত রাসূল (সা) তাদের কাছে গেলেন এবং ইসলামের দাওয়াত পেশ করেন, তাদের সামনে কুরআন মজীদ তিলাওয়াত করেন। এ ব্যক্তিগণ তাকে দেখামাত্র চিনে ফেললেন এবং পরস্পরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আল্লাহর কসম, ইয়াহুদীরা যার উল্লেখ করে থাকে, তিনি সেই নবী । দেখ, এমনটি না হয় যে, সৌভাগ্য ও মর্যাদার দিক থেকে ইয়াহুদীরা যেন আমাদের অগ্রগামী হয়ে না যায় । আর এ বৈঠক থেকে উঠার পূর্বেই তারা ইসলাম গ্রহণ করেন এবং আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা তো আপনার প্রতি ঈমান আনলাম, আর ইয়াহুদীদের সাথে আমাদের প্রায়ই ঝগড়া হয়। যদি আপনি অনুমতি দেন তো আমরা ফিরে পিয়ে তাদেরও ইসলামের দাওয়াত দিতে পারি। যদি ওরাও এ দাওয়াত গ্রহণ করে আর এ অবস্থায় তারা এবং আমরা একতাবদ্ধ হই, তা হলে অতঃপর আপনার চেয়ে শক্তিশালী কেউ হবে না। এ ঈমান আনয়নকারী ছিলেন খাযরাজ গোত্রের ছয় ব্যক্তি, নিযে তাদের নাম দেয়া হল : ১. হযরত আস'আদ ইবন যুরারা (রা), ২. হযরত আউফ ইবন হারিস (রা), ৩. হযরত রাফি ইবন মালিক ইবন আজলান (রা), 8. হযরত কুতায়বা ইবন আমির (রা) ৫. হযরত উকবা ইবন যুরারা (রা) ৬. হযরত জাবির" ইবন আবদুল্লাহ ইবন রাবাব (রা) ১. মাজযমু'আ-উয-যাওয়ায়িদ, ৬খ. পৃ. ৩৬০ ৷ ২, তিনি অপর জাবির, জাবির নামে যে সাহাবী প্রসিদ্ধ, তিনি হচ্ছেন জাবির ইবন আবদুল্লাহ ইবন হারাম (রা) ৷ (যারকানী, ১খ. পৃ.৩১১)। সীরাতুল তুল মুস্তফা $ সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (286) www.banglakitab.weebly.com
— صفحة ٢٨٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.