সীরাতুল মুস্তফা (সা) ২৮৫ উত্তরাধিকারী বানাবেন।' এরপর রাসূলুল্লাহ (সা) হযরত আবূ বকর (রা)-এর হাত ধরে মজলিস থেকে উঠে পড়লেন এবং আওস ও খাযরাজ সম্প্রদায়ের যে সব লোক মদীনা মুনাওয়ারা থেকে এসেছে, তাদের বৈঠকে উপস্থিত হলেন। (যেমন শীত্রই তাদের বর্ণনা আসছে) তারা ইসলাম গ্রহণ করলেন এবং তাকে সাহায্য-সহযোগিতা করার ওয়াদা করলেন ৷ হাফিয আসকালানী বলেন, হাকিম, আবু নুয়াইম ও বায়হাকী হাসান সনদে হযরত ইবন আব্বাস (রা) সূত্রে হযরত আলী (ক) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। (ফাতহুল বারী, ৭খ. পৃ. ১৭১; li 8 2210.91 )1 ১55, অধ্যায়) । সতর্ক বাণী : হাফিয আবু নুয়াইম ইম্পাহানী বলেন, মাফরুক ইসলাম গ্রহণ করেছিল কি না আমার জানা নেই ৷" হযরত আয়াস ইবন মু‘আযের ইসলাম গ্রহণ এ বছরেই আবুল হায়সার আনাস ইবন রাফে' কতিপয় যুবক সহ এ উদ্দেশে মন্ধায় আগমন করে যে, খাষরাজ সম্প্রদায়ের মুকাবিলায় কুরায়শের কোন গোত্রকে মিত্র বানানো যায় কি না। এ যুবকদের মধ্যে আয়াস ইবন মু‘আযও ছিলেন। রাসূলুল্লাহ (সা) তাদের নিকট গেলেন এবং বললেন, যে উদ্দেশে এসেছ, তার চেয়ে উত্তম কিছু আমি তোমাদের সামনে পেশ করছি । আবুল হায়সার এবং তার সঙ্গীগণ বললেন, সেটা কি? নবীজি (সা) বললেন, আমি আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে এ জন্যে প্রেরণ করেছেন যে, আমি তার বান্দাদেরকে আল্লাহর পথে আহ্বান করব যেন বান্দারা কেবল আল্লাহরই ইবাদত করবে, কোন বস্তুকে কোনভাবেই তার সাথে শরীক করবে না । আর আল্লাহ আমার প্রতি একটি কিতাব নাযিল করেছেন। এরপর তিনি কয়েকটি আয়াত তিলাওয়াত করলেন এবং তাদের সামনে ইসলাম পেশ করলেন। আয়াস ইবন মু‘আয বললেন, ওহে স্বগোত্রীয়গণ, আল্লাহর কসম, যে কাজের মুখে নিক্ষেপ করল এবং বলল, আমরা এ কাজের জন্য আসিনি । আয়াস চুপ হয়ে গেলেন, আর নবী (সা) মজলিস থেকে দাঁড়িয়ে পড়লেন । ওরা মদীনায় ফিরে গেল । কিছুদিন যেতে না যেতেই আয়াস ইবন মু‘আয ইনতিকাল করলেন মৃত্যুকালীন কালেমা তার মুখে উচ্চারিত হচ্ছিল। উপস্থিত সকলেই তা শুনছিল। এতে কারো কোন সন্দেহ ছিল না যে, তিনি মুসলমান হিসেবে মৃত্যুবরণ করেছেন ১. বিশ্ববাসী দেখেছে যে, আল্লাহ তা'আলা সাহাবা কিরাম (রা) কে সামান্য কয়েক দিনের মধ্যেই রোম ও পারস্য সাম্রাজ্যের অধিকারী বানিয়েছেন। ২, রাউয়ুল উনুফ, ১খ. পৃ. ৪৬৪; আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৩খ. পৃ. ১৪৩ । ৩. উসদুল গাবা, ৪খ. পৃ. ৪০৯ । 8. আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৩খ. পৃ. ১৪৮; আল-ইসাবা, ১খ. পৃ. ৯১ । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (285) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।