সীরাতুল মুস্তফা (সা) ২৮৩ হজ্জের মওসুমে ইসলামের দাওয়াত যখন তিনি দেখলেন যে, কুরায়শগণ তাদের সেই শকত্রুতায় নিমজ্জিত রয়েছে। কাজেই যখন হজ্জের মওসুম আসে এবং দূর প্রান্ত থেকে লোকজন আগমন করে, তখন তিনি নিজেই তাদের অবস্থানস্থলে চলে যেতেন এবং ইসলামের দাওয়াত দিতেন, সত্য দীনকে সাহায্য-সহযোগিতা করার জন্য আহ্বান জানাতেন। তিনি তো মানুষকে তাওহীদ-একত্ববাদ, সত্য ও নিষ্ঠার প্রতি আহ্বান জানাতেন, আর তার চাঁচা আবু লাহাব, যার নাম ছিল আবদুল উযযা ইবন আবদুল মুত্তালিব, সে নিজের সমস্ত কাজকর্ম ছেড়ে নবী (সা)-এর পিছে পিছে বলে ফিরত যে, হে লোক সকল ! দেখ, এ ব্যক্তি তোমাদেরকে লাত-উষযা থেকে ফিরিয়ে রাখতে চায় এবং নব আবিষ্কার ও ভ্রষ্টতার প্রতি তোমাদেরকে আহ্বান করে। তোমরা কখনই এর অনুসরণ করবে না। মোটকথা, তিনি বিভিন্ন সম্প্রদায়ের নিকট ইসলামকে পেশ করেন এবং ইসলামকে সাহায্য-সহযোগিতা করার আহ্বান জানান । এতে কেউ নম্ভাবে জবাব দেয় আর কেউবা শক্ত এবং রূড়ভাবে। কেউ কেউ বলল, আমরা এ শর্তে আপনার সাহায্য- সহযোগিতা করব যে, যদি আপনি জয়লাভ করেন তা হলে আমাদেরকে আপনার খলীফা বানাবেন তিনি বললেন, এটা আমার এখতিয়ারে নয়; বরং আল্লাহর নিয়ন্ত্রণে, তিনি যাকে ইচ্ছা করেন বানাবেন । এ লোকগুলো বলল, ভাল কথা! আমরা আপনার বানাব, আর যখন আপনি সফলকাম হবেন তখন অন্য কেউ আপনার খলীফা ও উত্তরাধিকারী হবে৷” বনী যাবল ইবন শায়বান সম্প্রদায়ের কাছে তিনি গেলেন, হযরত আবূ বকর ও হযরত উমর (রা) তার সঙ্গী ছিলেন। মাফরুক ইবন উমর এবং হানী ইবন কাবীসা এঁ সম্প্রদায়ের সদরের মধ্যে ছিল। হযরত আবূ বকর (রা) মাফরুককে. সম্বোধন করে বললেন, তোমার কাছে কি রাসূলুল্লাহ (সা)-এর নবূয়াত ও রিসালাতের সংবাদ পৌঁছেনি ? এই যে, যিনি আমার সাথে, ইনিই আল্লাহর রাসূল । মাফরুক বলল, হ্যা, আমি তার কথা শুনেছি । হে কুরায়শ ভাই, আপনি কিসের প্রতি আহ্বান জানান ? তিনি অগ্রসর হয়ে বললেন, আল্লাহ এক এবং তার কোন শরীক নেই আর আমাকে তার রাসূল এবং বাণীবাহক মান্য কর আর এ দীনের সাহায্য কর । কুরায়শগণ আল্লাহর নির্দেশ মানতে অস্বীকার করেছে, আল্লাহর রাসূলকে মিথ্যা বলেছে আর বাতিলের নেশায় হক থেকে বিমুখ হয়েছে। আর ১) 3%), “আল্লাহই সবচে‘ বেশি অমুখাপেক্ষী ও প্রশংসিত ।” অর্থাৎ এ অমুখাপেক্ষী ও প্রশংসিতের তো বিন্দু পরিমাণও প্রয়োজন নেই যে, তোমরা তার দীন গ্রহণ কর, এর সাহায্য- সহযোগিতায় আত্মনিয়োগ কর । তবে হ্যা, যদি নিজেদের কল্যাণ ও মঙ্গল কামনা কর, তবে সত্য ও সুপথকে গ্রহণ কর এবং বাতিল ও ভ্রষ্ট পথ ত্যাগ করো । মাফরুক ১. সীরাতে ইবন হিশাম, ১খ. পৃ. ৪৮ । সীরাতুল তুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (283) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।