সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

২৮২ সীরাতুল মুস্তফা (সা) আর আল্লাহ তা'আলার কুদরত তো এর চেয়ে অনেক উচ্চ ও উন্নত পর্যায়ের । কাজেই তুচ্ছ মাটি আর মহাশূন্যের সাথে রাজাধিরাজ আল্লাহ তা'আলার তুলনা কোথায় ? সরকারি বাগানে এমন বৃক্ষও বিদ্যমান, যার গোড়ায় পানির পরিবর্তে আগুন জ্বালানো হয়। এ বৃক্ষ আগুনের উষ্ণতায় সবুজ শ্যামল থাকে । যদি আগুনের উষ্ণতা কমে যায়, তা হলে শুকিয়ে যায়। সমুদ্রের এক প্রকার কীট আগুনে জন্মলাভ করে। এটা আগুনে জ্বলেও যায় না, মরেও না; বরং আগুনই তার জন্য জীবনীশক্তি এবং আগুন থেকে পৃথক হওয়াটা তার জন্য মৃত্যুর কারণ । 8৪. সহস্র মণ ওজনের উড়োজাহাজের আসমানে উডডয়ন এবং ঘন্টায় হাজারো মাইল পরিভ্রমণ সমস্ত দুনিয়ার সামনে বিদ্যমান, কাজেই মাত্র একজন মানুষের উর্ধ্বে আরোহণ এবং ভ্রমণের ব্যাপারে কেন তারা মাথা ব্যথা ও অস্বস্তিতে ভোগেন ! ৫. আজকাল এমন লিফটও আবিষ্কৃত হয়েছে যে, বিদ্যুতের একটি সুইচ টিপলেই মিনিটের মধ্যে শত মনষিলের শেষ বালাখানায় নিয়ে যায় । আল্লাহ তা'আলা কি এ ধরনের একটি সিড়ি বা লিফট বানাতেও অক্ষম, যা তার কোন খাস বান্দাকে যমীন থেকে মিনিটের মধ্যে আসমানে পৌঁছে দিতে পারে? ৬. বিশিষ্ট আবিষ্কারকদের পক্ষ থেকে একের পর এক ঘোষণা আসছে যে, বিজ্ঞান ও দর্শনের মাধ্যমে আজ অবধি যা আবিষ্কৃত হয়েছে, তা নিতান্তই সামান্য । ভবিষ্যতে যা আবিষ্কার করার আশা করা যায়, তা এসব থেকে কয়েক হাজার গুণ বেশি । এমনকি এ পর্যন্ত ঘোষণা আসছে যে, অদূর ভবিষ্যতে আমরা গ্রহ-নক্ষত্রে পৌঁছে যাব। আফসোসের সাথে বলতে হচ্ছে যে, আমাদের সংস্কৃতিবান ভ্রাতৃবর্গ, যারা পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের গ্রাহক ও খরিদ্দার, তারা এ খবরগুলো খুবই আনন্দের সাথে শোনেন এবং শোনান কিন্তু যখন উশ্মী নবী (সা)-এর মিরাজের খবর শোনেন, তখন রকম রকম সন্দেহ এবং কুমন্ত্রণা তাদের সামনে এসে যায়। ইউরোপের ওহীকে তারা বিনা বিচার-বিবেচনায় গ্রহণ করেন, কিন্তু আল্লাহর ওহীর মধ্যে সন্দেহ পোষণ করেন ও সন্দেহের সৃষ্টি করেন ! ৭. ইয়াহুদীদের নিকট হযরত ইলইয়া (আ)-এর এ নশ্বর দেহ সহ জীবিত আসমানে উঠে যাওয়া এবং খ্রিষ্টানদের নিকট হযরত ঈসা (আ)-এর জীবিত আসমানে উঠে যাওয়া এবং শেষ যামানায় আসমান থেকে অবতরণ স্বীকৃত বিষয় । অনুরূপভাবে হযরত নবী করীম (সা)-এর মুবারক দেহ নিয়ে আসমানে আরোহণ এবং অবতরণ কুরআন-হাদীস, সাহাবায়ে কিরাম ও তাবিঈগণের ইজমা দ্বারা প্রমাণিত । যদি আসমানে গমন জ্ঞানত অসম্ভব হতো, তবে সাহাবা এবং তাবিঈগণ কখনই এ ব্যাপারে একমত হতেন না। সীরাতুল তুল মুস্তফা &%% সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (282) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।