সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ২৮১ দর্শনের সময় চোখ অন্তরের সাথে এবং অন্তর চোখের সাথে ছিল, একে অপর থেকে পৃথক ছিল না । মোটামুটি কথা এটুকুই, আল্লাহই সর্বজ্ঞ বিধর্মীদের আপত্তি ও এর জবাব বিধৰ্মীগণ হুযূর (সা)-এর সশরীরে মি‘রাজ গমনের ব্যাপারে যে আপত্তি করেছে, সামষ্টিকভাবে তা হলো এই যে, প্রাচীন দর্শনমতে আসমান ছিন্ন ও ছিদ্ব করা অসম্ভব বলা হয়েছে, আর আধুনিক দর্শনে তো আসমানের অস্তিত্বই অস্বীকার করা হয়েছে। কাজেই আসমানের অস্তিত্ই যেখানে প্রমাণিত নয়, সেখানে দৈহিকভাবে মিরাজের প্রমাণ করা কিভাবে সম্ভব হবে ? অধিকন্তু, নব্য ও প্রাচীন উভয় দর্শনই এ বিষয়ে একমত যে, পৃথিবীর কিছুটা উপরে শৈত্যস্তর রয়েছে এবং প্রাচীন দার্শনিকদের মতে রয়েছে অগ্নস্তর, আর এ দু'স্তর ভেদ করে কোন শারীরী জীবদেহের পক্ষে নিরাপদ, সুস্থ জীবিতাবস্থায় এ দূরত্ব অতিক্রম করা অসম্ভব । কাজেই আসমানে উত্থানও অসম্ভব হবে। আর কেউ কেউ বলেন, স্থূল দেহের পক্ষে এত উঁচুতে এত দ্রুত ভ্রমণ করাও জ্ঞানত অসম্ভব ৷ জবাব এ সবই তাদের কল্পনা ও খেয়াল; বাস্তবে কোন বিষয়ই অসম্ভব নয়। (,;৬ ৮০৪১০ ০-5 ১1 - 55৬, যে ব্যক্তি এ সমস্ত বিষয়কে অসম্ভব মনে করে, সে তার দাবিতে সত্যবাদী হলে যেন প্রমাণ পেশ করে। ১. সকল নবী (আ) এবং সমস্ত আসমানী কিতাব এ ব্যাপারে একমত যে, কিয়ামত সংঘটিত হবে এবং আসমান টুকরা টুকরা হয়ে ফেটে পড়বে ।: শা 51 ৩০%: ১৷ ১1-৫ :3৷৷ “যখন আকাশ বিদীৰ্ণ হবে৷” (সূরা ইনফিতার : ১, সূরা ইনশিকাক ১) আর নবী (আ)গণের পক্ষে কোন অসম্ভব বিষয় সংঘটিত হওয়ার ব্যাপারে একমত হওয়া সম্পূর্ণ অবাস্তব ও অসম্ভব । অধিকন্তু, প্রাচীন দার্শনিকগণের মতে গ্রহের উপরিস্তর ছিন্ন করার যে প্রশ্ন রয়েছে, সম্মানিত মুতাকাল্লিমগণ এর পর্যাপ্ত এবং উপযুক্ত জবাব দিয়েছেন। ২. বাকি রইল নব্য দার্শনিকদের আসমানের অস্তিত্ব অস্বীকার করার প্রশ্ব । এটা কিন্তু মহাশূন্য অনুভবের প্রমাণ হতে পারে না । সমস্ত বিজ্ঞ পণ্ডিত এ ব্যাপারে একমত যে, কোন বস্তু দৃষ্টিগোচর না হওয়াটা এর অস্তিত্বহীনতার প্রমাণ নয়। অন্যথায় আসমান-যমীনের অজস্র বস্তু অস্বীকার করা আবশ্যকীয় হয়ে পড়বে, যে সব বস্তু আমাদের দৃষ্টি এবং জ্ঞান-বুদ্ধি থেকে গোপন এবং লুক্কায়িত। খোদ পণ্ডিতবর্গ এ ব্যাপারেও একমত যে, কারো অজ্ঞতা-মূর্খতা অপরের জন্য প্রমাণ হিসেবে উপস্থাপিত হতে পারে না। ৩. আজকাল নতুন নতুন ধরনের নানা প্রকার যন্ত্রপাতি আবিষ্কৃত হচ্ছে যা দ্বারা কোন বস্তুকে বাইরের উষ্ণতা ও শীতলতার প্রভাব থেকে সম্পূর্ণ নিরাপদ রাখা সম্ভব ৷ সীরাতুল তুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (281) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।