সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

২৭৮ সীরাতুল মুস্তফা (সা) তখন নবী (সা) বললেন, আমার লক্জা করছে। লজ্জার কারণ এটাই ছিল যে, তিনি এর পূর্বে নয়বার সংক্ষেপকরণের আবেদন করতে গিয়ে দেখেন যে, প্রত্যেকবার পীচ ওয়াক্ত নামায কমে যায়, কাজেই যখন কমতে কমতে কেবল পাঁচ ওয়াক্তই অবশিষ্ট থাকলো, তখন যদি এর পরও সংক্ষেপকরণের আবেদন করা হয়, তা হলে এ আবেদনের অর্থ এই হবে. যে, এ পীচ ওয়াক্তও প্রত্যাহার করে নেয়া হবে এবং ফরযের এমন কোন অংশ অবশিষ্ট থাকবে না যা অবশ্য পালনীয়ের উদাহরণ হতে পারে। এ কারণে রাসূল (সা) লজ্জাবোধ করেন এবং পুনরায় যেতে অস্বীকার করেন। ১৩. আসমানে আরোহণের পূর্বে নবী (সা)-এর বক্ষ বিদারণ করা হয়েছে, যমযমের পানিতে তা ধৌত করা হয়েছে এবং এতে ঈমান ও প্রজ্ঞা ভরে দিয়ে সেলাই করে দেয়া হয়েছে, যাতে করে এ পরম ও চূড়ান্ত পবিত্রতার পর সর্বোত্তম ইবাদত ফরয হওয়ার নির্দেশ দেয়া যায় ৷ ১৪. আসমানী সফরে তিনি আল্লাহর ফেরেশতাগণকে বিভিন্ন ইবাদতে নিমগু দেখতে পান। কিছু সংখ্যক কিয়ামের অবস্থায় হাত বেধে দাড়িয়ে আছেন, কতিপয় রুকু অরস্থায় রয়েছেন এবং কখনই মাথা উত্তোলন করেন না, কিছু সংখ্যক সর্বদাই সিজদারত অবস্থায় আছেন, আর কিছু সংখ্যক সব সময় বসা অবস্থায়ই রয়েছেন। আল্লাহ তা'আলা এ সমুদয় শর্ত নামাযের একই রাকাআতে একত্র করে দেন, যাতে করে উম্মতের ইবাদত সমস্ত ফিরিশতার ইবাদতের সমষ্টি ও সার-সংক্ষেপে পরিণত হয়৷" পবিত্র কুরআনে রয়েছে যে, প্রত্যেক বস্তু সব সময়ই আল্লাহর তাসবীহ ও প্রশংসায় নিয়োজিত রয়েছে। যেমন আল্লাহ বলেন : “আর প্রত্যেক বস্তুই আল্লাহর প্রশংসায় তাসবীহ পাঠ করে, কিন্তু তোমরা তা বুঝতে পারো না” (সুরা বানী ইসরাঈল : ৪৪) বিশ্বের কোন একটি মুহূর্তও আল্লাহর প্রশংসা ছাড়া অতিক্রান্ত হয় না, আর প্রকাশ থাকে যে, বিশ্বের সবার তাসবীহ একইকরূপ নয়, বরং তা বিভিন্ন প্রকারের । বৃক্ষ এবং লতা-গুল্মের তাসবীহ সব সময় কিয়াম অবস্থায় হয়ে থাকে, পশু এবং চতুষ্পদ জত্তুর তাসবীহ সব সময় রুকু অবস্থায় হয়ে থাকে, পোকা-মাকড়ের তাসবীহ সব সময় সিজদার অবস্থায় হয়ে থাকে, সদা-সর্বদা তাদের ললাট যমীনের সাথে লেগে থাকে এবং পাথর ও শীলাখণ্ডের তাসবীহ সব সময় বসা অবস্থায় হয়ে থাকে । আল্লাহ তা'আলা আমাদের নামাযে প্রশংসা এবং তাসবীহের সমস্ত প্রকারকে একত্রিত করে দিয়েছেন। ১. ফাতহুল বারী, ৭খ. পৃ. ১৬৮ । সীরাতুল তুল মুস্তফা & সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (278) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।