সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ২৭৭ হিজরীতে সংঘটিত হয়েছিল। আর দশম মিরাজ রফরফ এবং নৈকট্য এবং চরম নৈকট্য পৰ্যন্ত ছিল, যেখানে আল্লাহ তা'আলার দর্শন এবং বাণী শ্রবণের সৌভাগ্য অর্জিত হয়েছিল। দশম মি'রাজে যেহেতু আল্লাহ তা'আলার দর্শন লাভ হয়েছিল, সেহেতু তা এদিকে ইঙ্গিতবাহী ছিল যে, হিজরী দশম বর্ষে নবী (সা)-এর ওফাত হবে এবং সর্বশক্তিমান মহান আল্লাহর দর্শন লাভ হবে। আর তিনি এ পার্থিব আবাস ত্যাগ করে পরম বন্ধুর সাথে মিলিত হবেন । যেমনটি হাফিয সুয়ূতী প্রণীত আর রিসালার পৃ. 8৫, মি‘রাজের ঘটনায় বর্ণিত হয়েছে। ১০. হাদীসে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা নবী (আ)গণের দেহকে যমীনের জন্য হারাম করে দিয়েছেন। যমীন তাদের দেহ হজম করতে পারে না। এ জন্যে নবী (আ)-গণের পবিত্র দেহের নির্দিষ্ট আবাস তাদের কবরসমূহ । রাসূলুল্লাহ (সা) কর্তৃক আম্বিয়ায়ে কিরামকে বায়তুল মুকাদ্দাসে এবং আসমানসমূহে দেখার দ্বারা হয়তো তাদের রূহসমূহকে দেখা বুঝানো হয়েছে, অথবা পূর্ণাঙ্গ দেহসহ সাক্ষাতও বুঝানো উদ্দেশ্য হতে পারে যে, মহানবী (সা)-এর সম্মান ও মর্যাদার কারণে আম্বিয়া আলাইহিমুস সালামকে সশরীরে মসজিদে আকসায় এবং আসমানসমূহে আহ্বান করা হয়েছিল। যেমন পবিত্র কুরআনে আছে : ;, এ 2 55, “আর আল্লাহ তা'আলা এ কাজে মোটেই অক্ষম নন।” আর কতিপয় আলিমের মত হলো, তাদের আসল দেহ কবরেই ছিল; বরং আল্লাহ তা'আলা নতুন দেহ তৈরি করে সে দেহেই নবী (সা)-এর সাথে সাক্ষাতের জন্য তাদের একত্রিত করেন। অবশ্য হযরত ঈসা (আ)-কে আসমানে প্রকৃত দেহ সহই দেখেছেন। কেননা তাকে প্রকৃত দেহ সহই আসমানে উত্তোলন করা হয়েছে। একইভাবে হযরত ইদরীস (আ)-কেও তার প্রকৃত দেহের সাথেই দেখেছেন। কেননা তাকেও জীবিত তুলে নেয়া হয়েছে৷” ১১. এ রাতেই তীর এবং তার উন্মতের উপর পঞ্চাশ ওয়াক্ত নামায ফরয হয় । তিনি (সা) শুনলাম ও আনুগত্য করলাম’ বলে রওয়ানা হন । প্রত্যাবর্তনকালে হযরত ইবরাহীম (আ)-এর সাথে সাক্ষাত হয়, কিন্তু তিনি কিছুই বলেননি । এরপর হযরত মূসা (আঁ) কে অতিক্রম করেন। তিনি এ ফরয সংক্ষিপ্ত করিয়ে নেয়ার পরামর্শ দেন। কারণ ছিল এই যে, ভালবাসার মাকাম হচ্ছে সম্মতি ও সন্তুষ্টির মাকাম, উৎসর্গের মাকাম ৷ আর বাক্যালাপের মাকাম হলো গর্বিতের মাকাম । এ জন্যে হযরত খলীলুল্লাহ (আ) নিশ্চুপ ছিলেন। আর হযরত কালীমুল্লাহ (আ) সংক্ষেপকরণের পরামর্শ দেন। খলীলুল্লাহ (আল্লাহর বন্ধু) চুপ থাকেন আর কালীমুল্লাহ (আল্লাহর সাথে বাক্যালাপকারী) কথা বলেন। ১২. হযরত মূসা (আ) এর পরামর্শের ভিত্তিতে হুযুর (সা) বারবার সংক্ষেপকরণের আবেদন জানাতে থাকেন। শেষ পর্যন্ত যখন পাচ ওয়াক্ত নামায অবশিষ্ট থাকলো, ১. ফাতহুল বারী, ৭খ. পৃ.১৬২; যারকানী, ৬খ. পৃ. ৭২-৭৩। সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (277) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।