২৭৬ সীরাতুল মুস্তফা (সা) সাথে সাক্ষাতে ইশারা এদিকে ছিল যে, নবী (সা) কেও আল্লাহ তা'আলা উচ্চতর মর্যাদা, সম্মান ও শ্রেষ্ঠত্ব দান করবেন। সুতরাং যখন তিনি রোমের বাদশাহর প্রতি দাওয়াতনামা লিখেন, তখন রোম সম্রাট ভীত হয়ে পড়েন যেমনটি সহীহ বুখারীতে আবু সুফিয়ানের বক্তব্য $ আর হযরত হারূন (আ)-এর সাথে সাক্ষাতে এদিকে ইঙ্গিত ছিল যে, যেমনভাবে সামিরী ও গো-বৎস পূজারীরা হযরত হারূন (আ)-এর নিষেধাজ্ঞা অমান্য করেছিল, যার পরিণতিতে আল্লাহ্র নির্দেশে ধর্মদ্রোহিতার শাস্তি স্বরূপ তাদেরকে হত্যা করা আগত কুরায়শের সত্তর সর্দারকে বদর যুদ্ধে হত্যা করা হয় এবং সত্তরজনকে বন্দী করা হয়, আরনীনকে হত্যা করা হয় ধর্মত্যাগী হওয়ার কারণে । আর হযরত মূসা (আ)-এর সাথে সাক্ষাতে এদিকে ইঙ্গিত ছিল যে, হযরত মূসা (আ) যেমন সিরিয়ায় অত্যাচারী সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ ও যুদ্ধের জন্য গিয়েছিলেন এবং আল্লাহ তাকে বিজয় দান করেছিলেন, অনুরূপভাবে নবী (সা)ও জিহাদ ও যুদ্ধের জন্য সিরিয়ায় প্রবেশ করবেন । সুতরাং তিনি তাবুক যুদ্ধের উদ্দেশে সিরিয়ায় প্রবেশ করেন এবং দুমাতুল জন্দলের নেতা জিযিয়া প্রদান করে সন্ধির আবেদন জানান । তিনি (সা) তার আবেদন মঞ্জুর করেন। আর যেভাবে হযরত মূসা (আ)-এর পর সিরিয়া হযরত ইউশা (আ)-এর হাতে বিজিত হয়েছিল, একইভাবে নবী (সা)-এর পর হযরত উমর (রা)-এর হাতে সম্পূর্ণ সিরিয়া বিজিত হয় এবং ইসলামের পতাকাতলে আশ্রয়লাভ করে। আর সপ্তম আসমানে হযরত ইবরাহীম (আ)-এর সাথে সাক্ষাত হয়। নবী (সা) দেখেন, হযরত ইবরাহীম (আ) বায়তুল মামূরে হেলান দিয়ে বসে আছেন ৷ বায়তুল মামূর সপ্তম আসমানে অবস্থিত একটি মসজিদ, যা কাবাগৃহের বরাবর উপরে বিদ্যমান । প্রতিদিন সত্তর হাজার ফিরিশতা এখানে হজ্জ ও তাওয়াফ করেন। যেহেতু হযরত ইবরাহীম (আ) কাবাগৃহের প্রতিষ্ঠাতা, সেহেতু তাকে এমর্যাদা দেয়া হয়েছে তার সাথে এ অনন্য সাক্ষাতকার ছিল নবী (সা)-এর বিদায় হজ্জের প্রতি ইঙ্গিতবাহী যে, রাসূল (সা) ওফাতের পূর্বে বায়তুল্লাহর হজ্জ আদায় করবেন । আর স্বপ্নের ব্যাখ্যাকারী আলিম- গণের নিকট স্বপ্নে হযরত ইবরাহীম (আ)-কে দেখা হজ্জ করার সুসংবাদ স্বরূপ । এ রহস্য ও নির্দেশনা ফাতহুল বারী, ৭খ. পৃ. ১৬২; রাউযুল উনুফ, ১খ. পৃ. ২৫০ এবং যারকানীর শারহে মাওয়াহিব, ৬খ. পৃ. ৬৭-৭২ থেকে নেয়া হয়েছে। শ্রদ্ধেয় জ্ঞানান্বেষীগণ ! মূলের প্রতি ফিরে আসুন ৷ ইবন মুনীর বলেন, এ পর্যন্ত সাতটি মি‘রাজ হল । অষ্টম মি‘রাজ হয় সিদরাতুল মুনতাহা পর্যন্ত ।.এতে মক্কা বিজয়ের প্রতি ইঙ্গিত ছিল, যা অষ্টম হিজরীতে বিজিত হয়। নবম মি‘রাজ হয় সিদরাতুল মুনতাহা থেকে সরীফুল আকলাম পর্যন্ত । এ মি'রাজে তাবৃক যুদ্ধের প্রতি ইশারা ছিল, যা নবম সীরাতুল তুল মুস্তফা &%% সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (276) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।