সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ২৭৫ “সমস্ত নবী (আ)-এর মধ্যে আমি ঈসা (আ)-এর সর্বাপেক্ষা নিকটবর্তী । আমার এবং তার মধ্যে কোন নবী নেই ৷” অধিকন্তু, হযরত ঈসা (আ) শেষ যামানায় দাজ্জালের জন্য আসমান থেকে অবতরণ করবেন এবং উন্মতে মুহাম্মদীর একজন মুজাদ্দিদ হওয়ার কারণে মুহাম্মদী শতীআত প্রতিষ্ঠিত করবেন । আর কিয়ামতের দিন হযরত ঈসা (আ) তার পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত অনুসারীসহ প্রিয় নবী (সা)-এর খিদমতে উপস্থিত হবেন, মূখ্য শাফা'আতের আবেদন জানাবেন, এসব কারণে হযরত ঈসা (আ)-এর সাথে সাক্ষাত করানো হয়েছে। আর হযরত ইয়াহ্‌ইয়া (আ)-এর সাথে সাক্ষাতের উদ্দেশ্য কেবল নৈকট্যের কারণেই ছিল । হযরত ঈসা (আ) ও হযরত ইয়াহিয়া (আ) ছিলেন পরস্পর খালাতো ভাই । এ সাক্ষাতে ইঙ্গিত ছিল ইয়াহুদীদের দ্বারা প্রদত্ত কষ্ট ও আঘাত পৌঁছানোর প্রতি । কেননা ইয়াহুদীগণ তাকে উত্যক্ত করার জন্য উদ্যত হবে এবং তাকে হত্যা করার জন্য নানা ধরনের কূট-কৌশল ও ছল-চাতুরী করতে থাকবে। কিন্তু আল্লাহ তা'আলা যেমনভাবে ঈসা (আ)-কে ইয়াহুদী-অইয়াহুদীদের দুশমনি থেকে নিরাপদ রেখেছেন, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা তাকেও ওদের দুশমনি থেকে নিরাপদ রাখবেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ (আ)-এর সাথে সাক্ষাত করেন। এ সাক্ষাতের দ্বারা ইঙ্গিত এদিকে ছিল যে, ইউসুফ (আ) যেমন তার ভাইদের দ্বারা কষ্ট পেয়েছিলেন, নবী (সা)ও তেমনি নিজ ভাইদের দ্বারা কষ্ট পাবেন এবং শেষ পর্যন্ত বিজয় লাভ করবেন ও তাদের প্রতি উদারতা প্রদর্শন করবেন । কাজেই মক্কা বিজয়ের দিন তিনি কুরায়শদেরকে এঁ বাক্যে সম্বোধন করেছেন, যে বাক্য দ্বারা হযরত ইউসুফ (আ) তার ভাইদের সম্বোধন করেছিলেন। সুতরাং ইরশাদ করেছেন : SULA om ASN AS AMA PI EE SY EE) “1: Ah) করুন, তিনি আরহামুর রাহিমীন । যাও, তোমরা মুক্ত ৷” অধিকন্তু, উম্মতে মুহাম্মদী যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাদের চেহারা হযরত ইউসুফ (আ)-এর অনুরূপ হবে। আর হযরত ইদরীস (আ)-এর সাথে সাক্ষাতের দ্বারা এদিকে ইঙ্গিত ছিল যে, তিনি (সা) বিভিন্ন রাজন্যবর্গের প্রতি ইসলামের দাওয়াতসহ পত্র প্রেরণ করবেন। কেননা পত্র ও লিখনীর প্রথম আবিষ্কারক ছিলেন হযরত ইদরীস (আ)। খোদ হযরত ইদরীস (আ)-এর প্রসঙ্গে পবিত্র কুরআনে (46 49:৯5, এসেছে কাজেই তার ১. ফাতহুল বারী, ৭খ. পৃ. ১৬৩ ৷ সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (275) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।