সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

২৭৪ সীরাতুল মুস্তফা (সা) বিশুদ্ধ মত এটাই যে, তা ছিল নফল নামায, কেননা রিওয়ায়াত দ্বারা প্রমাণিত যে, নবী (সা)-এর এ ভ্রমণ ইশা এবং ফজর সালাতের মধ্যবরতী সময়ে ছিল। তিনি (সা) ইশার সালাত আদায় করে আরাম করার জন্য বিছানায় শয়ন করেছিলেন, এমন সময়ে হযরত জিবরাঈল (আ) বুররাক নিয়ে আগমন করেন এবং ফজরের পূর্বেই মক্কা মুকাররমার আসমান থেকে অবতরণ করেন ও ফজরের নামায মকঙ্কায় আদায় করেন যেমনটি ফাতহুল বারী, ৭খ. পৃ. ১৫১ তে ইসরা বিষয়ক হাদীস দ্বারা জানা যায় যে, আম্বিয়া (আ) ও ফিরিশতাগণের যে নামায তিনি পড়িয়েছেন তা নফল ছিল, ফরয ছিল না । আল্লাহ্‌ সর্বজ্ঞ । ৬. হযরত জিবরাঈল (আ)-এর দরজা দিয়ে প্রবেশ না করে ঘরের ছাদ দিয়ে প্রবেশ করা ছিল তার বক্ষ বিদারণের প্রতি ইঙ্গিতবাহী যে, এভাবেই তার বক্ষ বিদারণ করা হবে এবং অনতিবিলম্বে তা সেলাই করে দেয়া হবে। ৭. ঈমান ও হিকমত যদিও ইহজগতের হিসাবে আন্দাজ-অনুমানের বিষয়; কিন্তু পরলোকে এসবকেও দেহধারী বানানো হবে। যেমন হাদীস শরীফে এসেছে, কিয়ামতের দিন সূরা বাকারা ও সূরা আলে ইমরান দুটি মেঘখণ্ডের মত দৃশ্যমান হবে এবং তা পাঠকারীদের উপর ছায়াদান করবে, মৃত্যুকে মেষের আকৃতিতে আনা হবে ইত্যাদি । (বিস্তারিত জানার জন্য যুরকানী অধ্যয়ন করুন ৷) ৮. বক্ষ বিদারণের রহস্য এবং নির্দেশ পুস্তকের প্রথমদিকে অতিক্রান্ত হয়েছে, সেখানে দেখে নিতে পারেন। ৯. আসমানে নির্দিষ্ট কয়েকজন বিশিষ্ট নবী (আ) তার সাথে সাক্ষাতের বিষয় নির্ধারণ এক বিশেষ অবস্থার ইঙ্গিতবাহী ছিল, যে সব অবস্থা নবী (সা)-এর পরবর্তী জীবনে পর্যায়ক্রমে সামনে আসবে । যেমন স্বপ্নের ব্যাখ্যাকারী আলিমগণের ব্যাখ্যা এরূপ, যে নবী (আ) কে স্বপ্নে দেখা যায়, তার জীবনের অবস্থা তার সামনে আসবে । প্রথম আসমানে তিনি হযরত আদম (আ)-এর সাথে সাক্ষাত করেন। যেহেতু তিনি ছিলেন প্রথম নবী এবং আদি পুরু্ষ, এ জন্যে সর্ব প্রথমে তার সাথে সাক্ষাত করানো হয়েছে। আর এ সাক্ষাতে ইঙ্গিত ছিল হিজরতের প্রতি যে, হযরত আদম (আ) একটি শত্রুর কারণে আসমান এবং জান্নাত থেকে পৃথিবীতে হিজরত করেন, অনুরূপভাবে তিনিও মক্কা থেকে মদীনায় হিজরত করবেন। আর আদম (আ)-এর মতই প্রকৃত জন্মভূমি থেকে পৃথক হয়ে যাওয়া প্ৰকৃতিগতভাবে দুঃখজনক হবে । দ্বিতীয় আসমানে হযরত ঈসা ও হযরত ইয়াহইয়া (আ)-এর সাথে সাক্ষাত হয়। হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ (সা) বলেছেন: # L400 oor B40 eo A) 5 2 95 পপ ১. প্রাগুক্ত, ৬খ. পূ ২৮-৩০ । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (274) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।