সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাডুল মুস্তফা (সা) ২৭৩ অধিকন্তু, কুরআন করীমে নবী (সা)-এর উপাধি সিরাজাম মুনীর দেয়া হয়েছে। সিরাজাম মুনীর অর্থাৎ উজ্বল প্রদীপ-এর জন্য রাতই উপযুক্ত । li SE PSs bh lb Sl lSs AS bl Y JG “আমি বললাম, হে আমার প্রিয়, আপনি ভ্রমণের জন্য রাতকে কেন দিনের উপর প্রাধান্য দেন যে রাতেই বের হন, দিনে বের হন না ? জবাবে তিনি বললেন, আমি আমার প্রথা ও অভ্যেস কখনই বদল করতে পারি না, পূর্ণিমার চাদের রেওয়াজই হলো রাত্রে উদিত হওয়া ৷” 8. মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যাওয়ার পেছনে সম্ভবত এই কৌশল ছিল যে, উভয় কিবলারই বরকতের নূর এবং বনী ইসরাঈলের নবী (আ)গণের মর্যাদা ও কামালিয়াত নবী (সা)-এর মাঝে সন্নিবেশ ঘটানো । আর সম্ভবত এদিকেও ইঙ্গিত ছিল যে, বানী ইসরাঈলের কিবলা শীঘ্রই বনী ইসমাঈলের কর্তৃত্বে ন্যস্ত হবে এবং উম্মতে মুহাম্মদী (সা) উভয় কিবলা অর্থত খানায়ে কাবা ও মসজিদুল আকসার নূর ও বরকতের ধারক-বাহক হবে। আর নবী-রাসূলগণ ও সম্মানিত ফিরিশতাগণের নবী (সা)-এর ইমামতিতে নামায আদায় করা মহানবী (সা)-এর নেতৃত্ব ও সমস্ত নবীর ইমাম হওয়ার প্রকাশ্য দলীল প্রদর্শনের উদ্দেশেই ছিল যে, আল্লাহ তা'আলার দরবারের নৈকট্যপ্রাপ্তগণ যাতে নিজেদের চোখে দেখে প্রিয় নবী (সা)-এর নেতৃত্ব এবং ইমামতের সাক্ষ্য হতে পারেন। মাসআলা সন্মানিত নবী (আ)গণ এবং নৈকটপ্রাপ্ত ফিরিশতাগণ নবীজী (সা)-এর পেছনে নামায আদায় করেছেন। প্রকাশ থাকে যে, সবাই নীরবে তার কিরাআত শ্রবণ করেছেন, তীর পেছনে কেউ পাঠ করেছেন বলে কোন প্রমাণ নেই। আর কুরআনুল করীমের মর্যাদাও এমনটিই যে, তা নীরবে শুনতে হয়। bn ld rail ail: fis BE “যখন কুরআন পাঠ করা হয়, তখন তা শ্রবণ কর এবং চুপ থাক যাতে তোমাদের উপর অনুগ্রহ করা হয়।“ এখানে ১-৮৮ 4 -এ অনুগ্রহের ওয়াদা তো চুপ করে থাকা ব্যক্তির জন্যই । আর ইমামের সাথে কিরাআত পাঠকারীদের জন্য তো অনুগ্রহের ওয়াদা নেই । এজন্যে ইমাম আবু হানীফা (র) ইমামের পেছনে কিরাআত পাঠের প্রবক্তা নন। ৫. দৃশ্যত যে নামায নবী (সা) মসজিদে আকসায় পড়িয়েছেন, তা ছিল নফল নামায । তবে কেউ কেউ বলেন, এটা ফরয নামাযই ছিল, যা মিরাজের পূর্বে তার উপর ফরয ছিল । আল্লাহই ভাল জানেন” ১. যারকানী, ৬খ. পৃ. ৫৪ ৷ সিরা তুল মুস্তফা (১ম কীঁটি)তুল সউফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (273) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।