সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ২৭১ মিরাজ সংঘটিত হয়। কেবল দু’তিনজন সাহাবী ও তাবিঈ থেকে বর্ণনা করা হয় যে, এ ভ্রমণ ছিল আত্মিক (রূহানী) অথবা কোন অত্যাশ্চর্যজনক স্বপ্ন । কিন্তু সত্য এটাই যে, ইসরা ও মিরাজের সমস্ত ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ জাগ্রত অবস্থায় এবং এ শরীরেই সংঘটিত হয়েছে। যদি স্বপ্ন কিংবা কাশফ-এর মাধ্যমে সংঘটিত হতো, তবে মক্কার মুশরিকগণ এতটা ঠা্টা-বিদ্রুপ করত না । আর বায়তুল মুকাদ্দাসের নিদৰ্শন সম্পর্কেও তাকে জিজ্ঞাসাবাদ করত. না৷ স্বপ্নযোগে দর্শনকারীকে না কেউ নিদৰ্শন সম্পর্কে জিজ্ঞেস করে, আর না কেউ ঠাষ্টা-বিদ্রুপ করে। অধিকস্তু ‘ইসরা’ শব্দটি স্বপন কিংবা কাশফের ক্ষেত্রে ব্যবহত হয় না, বরং জাগ্রত অবস্থার জন্য ব্যবহৃত হয়। যেমন হযরত লূত (আ)-এর ঘটনায় আছে : dl or RL AL mlb dl la DL bby LNG এবং হযরত মূসা (আ)-এর ঘটনা বর্ণনায় আছে £১ ৪১১৯ ৬ এ উভয় ঘটনায়ই ‘ইসরা’ দ্বারা রাত্রিকালে জাগ্রত অবস্থায় নিয়ে যাওয়ার অর্থ নেয়া হয়েছে। অধিকন্তু যদি এ মি‘রাজের ঘটনা কোন স্বপ্ন হতো, তা হলে এটা নবী (সা)-এর মু‘জিযার অন্তর্ভুক্ত হতো না। কেননা স্বপ্নে তো ইয়াহুদী-নাসারারাও আসমান, বেহেশত, দোযখ ভ্রমণ করতে পারে। অধিকন্তু, অন্যান্য নবীদের উপর আমাদের নবী (সা)-এর যে ফযীলত, এর কারণ বিশেষভাবে দুটি-_পৃথিবীতে মি‘রাজ এবং আখিরাতে শাফায়াত । আর কেবল স্বপ্ন এ বিরাট ফযীলতের কারণ হতে পারে না। আলিমগণ বলেন, নবী (সা)-এর এ দুটি ফযীলত, এ দুটি সম্পদ বিনয়ের দরুন অর্জিত হয়েছে। নবী (সা) আল্লাহর কাছে বিনীত হয়েছেন, ফলে মি‘রাজের মর্যাদা লাভ করেছেন। আর সৃষ্টির সাথে বিনীত হওয়ায় তাদের শাফায়াতের অধিকার লাভ করেছেন। ২. এখানে আল্লাহ তাআলা নবী (সা)-এর বান্দা হওয়ার শান বা বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন, নবী কিংবা রাসূল হওয়ার বৈশিষ্ট্যের উল্লেখ করেননি । অর্থাৎ ১০১৯ ৩! বলেছেন, এ), ০ ৩,4! বলেননি এ জন্যে যে, আল্লাহর দিকে ভ্রমণের জন্য বান্দাত্বেরে পরিচয়ই সমীচীন যে, বান্দা সবকিছু ছেড়ে স্বীয় প্রভুর সমীপে গমন করছে। আর নবূয়ত ও রিসালতের অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি আগমন করা । কাজেই নবূয়ত ও রিসালতের উল্লেখ এ স্থানে মানায় যেখানে আম্বিয়ায়ে কিরাম আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি আগমন করার বর্ণনা করা হয়েছে । যেমন আল্লাহ তা'আলা বলেন $ I ES AL LS SE ACY) ICL OI “আমি তোমাদের নিকট পাঠিয়েছি এক রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ, যেমন রাসূল পাঠিয়েছিলাম ফিরাউনের নিকট ৷” (সূরা মুযযাম্মিল : ১৫) এখানে ১:5 41 ৫1 ৬। (তোমাদের প্রতি আমার দাস প্রেরণ করেছিলাম) বলেন নি। কেননা এ স্থলে নবী (আ)গণ পৃথিবীতে প্রেরিত হওয়ার বর্ণনা দিয়েছেন; সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (271) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।