২৭০ সীরাতুল মুস্তফা (সা) কিছুক্ষণের জন্য থামিয়ে দিলেন। এমনকি কাফেলা তার সংবাদ অনুসারে এ দিন সন্ধ্যায় মক্কায় পৌঁছে গেল।' কোন কোন বর্ণনার দ্বারা জানা যায়, কাফেলা প্রত্যুষে মকন্ধা মুকাররামায় পৌছে । সম্ভবত দুটি কাফেলা ছিল, একটি ভোরে পৌঁছে, আর অপরটি সন্ধ্যায় । আর সম্ভবত এটাও হতে পারে যে, একই কাফেলার কিছু লোক প্রভাতে মক্কায় পৌঁছে এবং কিছু লোক সন্ধ্যায় । সীরাত বিশেষজ্ঞগণের নিকট এ ঘটনা সূর্য স্থিতকরণ নামে অভিহিত । শায়খ তকীউদ্দীন সুবকী (র) বলেন : এভাবে আল্লাহ তা‘আলা তার কথার সত্যতা প্রকাশ করলেন । আর কুরায়শগণ তার সততা স্বচক্ষে অবলোকন করল একং স্বকর্ণে শ্রবণ করল কিন্তু নিজেদের মিথ্যা এবং ত্রান্তির মধ্যেই নিমজ্জিত থাকল ও বিরোধিতায় মগু থাকল ৷ কিছু লোক হযরত আবূ বকরের কাছে এলো এবং বলল, তোমার দোস্ত অর্থাৎ মুহাম্মদ (সা) বলছে যে, আজ রাতে আমি বায়তুল মুকাদ্দাসে গিয়েছিলাম এবং ভোর হওয়ার পূর্বে ফিরে এসেছি! তুমি কি এটাও বিশ্বাস করবে ? আবূ বকর প্রশ্ব করলেন, রাসূলুল্লাহ (সা) কি এ কথা বলেছেন ? লোকেরা বলল, হ্যা । হযরত আবূ বকর (রা) বললেন, যদি রাসূলুল্লাহ (সা) এ কথা বলে থাকেন তা হলে সম্পূর্ণ সত্যই. বলেছেন। আমি এটা সত্যায়ন করছি। আর আমি তো এর চেয়ে এগিয়ে তার দেয়া আসমানী খবরও সকাল সন্ধ্যায় সত্য বলে আসছি । এ দিন থেকেই তার উপাধি হলো সিদ্দীক বা চরম সত্যবাদী ।* সূক্ষ্মতা পরিচয় গোপন রহস্য ও নির্দেশ ১. আল্লাহ তা'আলা মি‘রাজের এ ঘটনা “সুবহানাল্লাযী’ দ্বারা এজন্যে শুরু করেছেন যে, যাতে কোন অসুক্ষু দৃষ্টি ও অন্ধ ধারণার অনুসারীর নিকট তা অবাস্তব ও অসম্ভব মনে না হয়। আল্লাহ তা‘আলা সৰ্ব প্রকারের দুর্বলতা ও অক্ষমতা থেকে পাক ও পবিত্র । আমরা অসম্পূর্ণ জ্ঞানের অধিকারীরা যদিও কোন বস্তুকে অসম্ভব ও বিস্ময়কর মনে করি কিন্তু আল্লাহর অসীম কুদরত ও ইচ্ছার সামনে তা মোটেও কষ্টসাধ্য নয় । css bb SU SAPS " অধিকন্তু, এটা এদিকেই ইঙ্গিতবাহী যে, এ ঘটনা কোন সাধারণ ঘটনা নয়, বরং এক বিশাল মু‘জিযা ও কারামত যা তিনি ছাড়া আর কেউ অর্জন করেননি । আল্লাহ জাল্লা শানুহু স্বীয় পরিপূর্ণ ক্ষমতা দ্বারা নবী (সা) কে জাগ্রত অবস্থায় এ পবিত্র শরীরকেই আসমানসমূহ ভ্রমণ করান । সকল সাহাবয়ে কিরাম, তাবিঈ ও পূর্ববর্তী আলিমগণের এটাই বিশ্বাস যে, নবী (সা)-এর এ দেহেই এবং জাগ্রত অবস্থায় ১. প্রাপ্ক্ত ৷ ২, খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ১৭৬ । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (270) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।