সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ২৬৯ করেছি, এক্ষণে আল্লাহ তা'আলার নিকট যেতে লজ্জাবোধ করছি । তিনি মূসা (আ) কে এ জবাব দিয়ে সামনে অগ্রসর হলেন । তখন অদৃশ্য থেকে একটি আওয়াজ ভেসে এল যে, এটা পাচ কিন্তু পঞ্চাশের সমান। অর্থাৎ সওয়াবের দিক থেকে পঞ্চাশের অনুরূপ, আমার কথার কোন পরিবর্তন হয়নি । আমার জ্ঞানে এটাই সাব্যস্ত ও নির্দিষ্ট করা ছিল যে, প্রকৃত ফরয পাচ ওয়াক্ত নামাযই, আর পঞ্চাশ থেকে পাচ. পর্যন্ত ধাপে ধাপে কমানো বিচক্ষণতা ও কৌশল হিসেবে গ্রহণ করা হয়েছে, যেমন চিকিৎসকের চিকিৎসার ধারাবাহিকতা ও ক্রমপর্যায় কৌশল ও বিচক্ষণতার উপর নির্ভরশীল । আর রোগী তার অজ্ঞতার কারণে একে পরিবর্তন ও পাল্টানো মনে করে। আল্লাহই ভাল জানেন এভাবে তিনি আসমান থেকে প্রত্যাবর্তন করেন এবং বায়তুল মুকাদ্দাসে এসে অবতরণ করেন। আর এখান থেকে বুররাকে আরোহণ করে প্রভাত হওয়ার পূর্বেই মক্কা মুকাররামায় পৌঁছেন । সকাল হওয়ার পর তিনি এ ঘটনা কুরায়শদের সামনে বর্ণনা করেন। তারা এটা শুনে আশ্চর্য হয়ে গেল। কেউ আবার অবাক হয়ে মাথায় হাত রাখল, কেউ আবার হাততালি দিল এবং অবাক বিশ্ময়ের সাথে বলতে লাগল যে, একই রাতে বায়তুল মুকাদ্দাস গিয়ে ফিরে এল । ওদের মধ্যে যারা বায়তুল মুকাদ্দাস জিজ্ঞেস করা শুরু করল । আল্লাহ তা'আলা বায়তুল মুকাদ্দাসকে তার চোখের সামনে এনে দিলেন । কাফিররা প্রশু শুরু করলে তিনি দেখতে থাকেন এবং তা দেখে দেখে তাদের প্রশ্নসমূহের উত্তর দিতে থাকেন। এমনকি যখন কোন কিছু প্রশ্ব করার মত আর অবশিষ্ট থাকল না, তখন বলল আচ্ছা, তা হলে পথের কোন ঘটনা বর্ণনা কর। তিনি বললেন, পথে অমুক জায়গায় বাণিজ্য কাফেলার দেখা পাই যারা সিরিয়া থেকে মন্ধার দিকে ফিরে আসছে। তাদের একটি উট হারিয়ে গিয়েছিল, যা পরে পাওয়া গিয়েছে। ইনশা আল্লাহ, তিনদিন পর এ কাফেলা মকঙ্ধায় পৌঁছবে আর একটি মেটে বর্ণের উট এ কাফেলার অগ্রগামী হবে, যার পিঠে দু*টি বড় বোঝা থাকবে। সুতরাং তৃতীয় দিন এভাবেই এঁ কাফেলা মক্কায় প্রবেশ করল এবং উট হারিয়ে যাওয়ার ঘটনাও বর্ণনা করল । ওলীদ ইবন মুগীরা এসব দেখে ও শুনে বলল, এটা জাদু; লোকেরা বলল, ওলীদ যথার্থই বলেছে সূৰ্য স্থিতকরণ বায়হাকীর এক বর্ণনায় আছে, তিনি বলেছিলেন যে, অমুক বাণিজ্য কাফেলা, যারা সিরিয়া থেকে ফিরছে, আগামী বুধবার সন্ধ্যা পর্যন্ত মক্কায় পৌছে যাবে । যখন বুধবার এসে গেল, আর কাফেলা মক্কায় পৌঁছল না, আর সূর্য অস্তমিত হওয়ার উপক্ৰম হলো, নবী (সা) আল্লাহর নিকট প্রার্থনা করলেন । আল্লাহ তাআলা সূর্যকে ১. যারকানী, ৬খ. পৃ. ১২৬ । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (269) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।