সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ২৬৭ জাহান্নামে রাখবেন না; বরং কাউকে নবী (আ)-গণের সুপারিশে মাফ করবেন আর কাউকে বা মর্যাদাপ্রাপ্ত ফিরিশতাগণের সুপারিশে আর কাউকে বা নিজ অনুগ্রহ ও দয়ায় । যার অন্তরে একবিন্দু পরিমাণও ঈমান থাকবে, শেষ পর্যন্ত তাকেও জাহান্নাম থেকে বের করে নেয়া হবে। হযরত আবু হুরায়রা (রা) বর্ণিত একটি দীর্ঘ হাদীসে আছে, আল্লাহ তা'আলা নবী (সা)-এর প্রশংসা বাক্যের মধ্যে বলেন : SL DIINI SIH NW ISI AD Cad 3 ds Lc Cassy dio Doo oN dl Clax3 by dal Clay wll co Pl Ll > dl Slax Ll dl Jl slr peloz bl mt Ul Ul sal me Sls Nl Sl Lbcl As Ls bl slalom bm Sb, lx lS sdibcl, SS shot ds Ls Geld Ard cos FS om AE Nl, ul) rs ial, Mall, dl nl, 2) eR) Sud SLAM LSE; bl els dl sn tls Soma “তাকে তার প্রতিপালক বললেন, আমি আপনাকে আমার বন্ধু ও প্রিয়ভাজন বানিয়েছি এবং সমগ্র মানব সম্প্রদায়ের জন্য সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী বানিয়ে প্রেরণ করেছি। আর আপনার বক্ষ উন্মোচন করেছি এবং আপনার ভার লাঘব করেছি । আর আপনার স্মরণ উচ্চতর করেছি, আমার একত্বরাদের সাথে সাথে আপনার রিসালত ও দাসত্বেরও উল্লেখ করা হয়। আপনার উম্মতকে শ্রেষ্ঠ উন্মত, মধ্যবর্তী উম্মত, ন্যায় প্রতিষ্ঠকারী ও মধ্যস্থতাকারী করেছি। আভিজাত্য ও মর্যাদার দিক থেকে সর্ব প্রথম এবং প্রকাশ ও স্থিতির দিক থেকে সর্বশেষ করেছি। আর আপনার উম্মতের কিছু লোককে এমন সৃষ্টি করেছি যে, তাদের অন্তর ও বক্ষই ইনজিল হবে । অর্থাৎ তাদের অন্তর ও বক্ষেই আল্লাহ্র বাণী অঙ্কিত থাকবে । আপনাকে নূরের অস্তিত্‌ ও আত্মার দিক থেকে নবীদের মধ্যে প্রথম এবং প্রেরণের দিক থেকে শেষ নবী করেছি । আর আপনাকে সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ আয়াতসমূহ দান করেছি যা আপনার পূর্বে কোন নবীকেই দান করা হয়নি । আর আপনাকে হাউযে কাউসার দান করেছি এবং আপনার উম্মতের জন্যই বিশেষভাবে আটটি জিনিস দান করেছি....ইসলাম এবং মুসলমান উপাধি, হিজরত, জিহাদ, নামায, সাদকা, রমযানের রোযা, সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ । আর আপনাকে উন্মোচনকারী ও সমাপ্তকারী করেছি । অর্থাৎ নবীদের মধ্যে সর্ব প্রথম ও সর্বশেষ বানিয়েছি” (হাদীসের শেষ পর্যন্ত) । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (267) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।