২৬৬ সীরাতুল মুস্তফা (সা) sled, HE DJ JG IG sl or ILL Ll SS slnbl| ES ex sl: dla 50 obcN| “ইমাম তাবারানী এবং হাকিম তিরমিযী হযরত আনাস (রা) সূত্রে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা) বলেছেন, আমি নূরে আযম অর্থাৎ আল্লাহর নূুরকে দেখেছি । অতঃপর আল্লাহ তা'আলা আমার প্রতি যা ইচ্ছা, ওহী প্রেরণ করলেন অর্থাৎ কোন মাধ্যম ছাড়াই তিনি আমার সাথে কথা বললেন” * হযরত ইবন আব্বাস (রা)-এর এ রিওয়ায়াত দ্বারা ৬১/৯ এবং L226 >! -এর তাফসীরও হয়ে যায় যে, এর দ্বারা আল্লাহ তা'আলার এমন বিশেষ নৈকট্য এবং পরিপূর্ণতা বুঝায়, যাঁর সাথে সাথে আল্লাহ তা'আলার নূরের সঙ্গে সাক্ষাতের আনন্দ লাভ এবং সেই সঙ্গে বিনা মাধ্যমে আল্লাহ তা'আলার সাথে কথোপকথন ও ওহীও বুঝা যায় । এ জন্যে যে, সাক্ষাতের পর অন্যের মাধ্যমে কথা বলা অর্থহীন বরং বিনা মাধ্যমে কথা বলা এবং তা বিনা মাধ্যম হিসেবে উল্লেখ করাই যুক্তিযুক্ত ও উচিত কর্ম । মোটকথা, নবী করীম (সা) মহান আল্লাহ রাববুল আলামীনের দর্শন এবং বিনা মাধ্যমে তার সাথে কথা বলে ধন্য হন ৷ আল্লাহ তা'আলা তার সাথে কথা বলেন এবং তার জন্য ও তার উন্মতের জন্য দৈনিক পঞ্চাশ ওয়াক্ত নামায ধার্য করেন। সহীহ মুসলিমের বর্ণনায় এসেছে যে, এ সময় আল্লাহ তা'আলা তাকে তিনটি অনুগ্রহ দানে ধন্য করেন। ১. পাঁচ ওয়াক্ত নামায, ২. সূরা বাকারার শেষ কয়েক আয়াত, অর্থত সূরা বাকারার শেষ আয়াতসমূহের সারমর্ম দান করা হয়। যার মাধ্যমে এ উম্মতের প্রতি আল্লাহ তা'আলার পরিপূর্ণ অনুগ্রহ, আনন্দ ও দান, সংক্ষেপ ও আরামদায়ক ক্ষমা ও মার্জনা এবং কাফিরদের মুকাবিলায় বিজয় ও সাহায্যের বর্ণনা যা দু‘আর আকারে এই উম্মতকে শিক্ষা ও প্রশিক্ষণ দেয়া হয়েছে। এর দ্বারা এদিকে ইঙ্গিত করা হয়েছে যে, সূরা বাকারার শেষ আয়াতসমূহের যে দু‘আ তোমাদেরকে শিক্ষা দেয়া হয়েছে, তা আমার কাছে প্রার্থনা কর, আমি তোমাদের সমস্ত দু‘আ এবং আবেদন মঞ্জুর করব । UBL bd uadin dbs, pb 72 “যদি তোমার ইচ্ছা আমার দয়ার সাগর থেকে তোমাকে না দেয়াই উদ্দেশ্য হতো, তা হলে তো আমি তোমাকে চাওয়া ও প্রার্থনা করার শিক্ষাই দিতাম না৷” অর্থাৎ আবেদনের ভাষাই শিখাতাম না। তৃতীয়ত তাকে এ উপহার দেয়া হয়েছে যে, তার উম্মতের মধ্যে যে কেউ আল্লাহর সাথে শরীক সাব্যস্ত না করবে, আল্লাহ তা'আলা তার কবীরা গুনাহসমূহ মাফ করে দেবেন। অর্থাৎ কবীরা গুনাহে লিপ্তদেরকে কাফিরদের মত সর্বকালের জন্য ১. দুররে মানসূর, ২খ. পৃ ১২৩ । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (266) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।