সীরাতুল মুস্তফা (সা) ২৬৩ জবাব দিলেন এবং বললেন : ৩.৩]! ৮41, ৩৩] ৮১৬ >= “স্বাগতম, নেক পুত্র ং নেক নবীকে ৷” সিদরাতুল মুনতাহা এরপর তাকে সিদরাতুল মুনতাহায় উঠানো হলো, যা সপ্তম আসমানের উপরে একটি কুলবৃক্ষ । পৃথিবী থেকে যা কিছু উপরে উত্থিত হয়, তা সিদরাতুল মুনতাহায় গিয়ে সমাপ্ত হয়। এরপর আরো উপরে উঠানো হয়। আর ফেরেশতাকুল থেকে যা অবতীর্ণ হয়, তাও সিদরাতুল মুনতাহায় এসে স্থির হয়। এরপর নীচে অবতীর্ণ হয়। এ জন্যে এর নাম সিদরাতুল মুনতাহা ৷” এ স্থানে নবী (সা) জিবরাঈল আমীনকে তার প্রকৃত চেহারায় দেখেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের অদৃশ্যপূর্ব ও অভাবনীয় নূরের ঝলকানি প্রত্যক্ষ করেন। এছাড়া তিনি অসংখ্য ফেরেশতা, স্বর্ণ নির্মিত কীট-পতঙ্গ ও পাখি প্রত্যক্ষ করেন, যারা সিদরাতুল মুনতাহাকে ঘিরে রেখেছিল । জান্নাত ও জাহান্নাম পরিদর্শন হয়েছে : 55 > ৮১১০ ৫-২ !| ১১১০ ২০ এ জন্যে হযরত আবু সাঈদ খুদরী (রা) বর্ণিত হাদীসে এসেছে, বায়তুল মামুরে নামায আদায়ের পর নবী (সা) কে সিদরাতুল মুনতাহায় উঠানো হয় এবং সেখান থেকে জান্নাতে উঠানো হয়। আর জান্নাত পরিভ্রমণের পর তার সামনে জাহান্নাম পেশ করা হয় অর্থাৎ দেখানো হয়।* আর বুখারী ও মুসলিমে হযরত আবূ যর (রা)-এর বর্ণনায় রয়েছে নবী (সা) বলেন, আমি সিদরাতুল মুনতাহায় উপস্থিত হলাম । সেখানে অভূতপূর্ব ও অভাবনীয় রং-বেরংয়ের কিছু জিনিস দেখলাম, আমার জানা নেই যে, ওগুলো কি ছিল। এরপর আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো। এর গম্ুজগুলো ছিল মোতির আর এর মাটি ছিল মিশকের ন্যায় । সরীফুল আকলামের* স্থান এরপর তাকে আরো উপরে নেয়া হয়, এমনকি তিনি সরীফুল আকলামের আওয়াজ শুনতে পান। লিখার সময় কলম থেকে যে শব্দ সৃষ্টি হয, একে সরীফুল আকলাম বলে এঁ স্থানে ভাগ্য ও নিয়তি লিখায় কলমগুলো মশগুল ছিল। সেখানে ১. যারকানী, ৬খ. পৃ. ১৮ । ২. খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ১৬৯ । ৩. CE I Lo LE cL ec Bi ao ES HUB Ce Sus Bl BS আব্বাস ও হযরত আবু হুবায় আনসারী (রা) কর্তৃক বর্ণিত । আর বাকী সরীফুল আকলামের সূচনা যারকানী থেকে গৃহীত । সীরাতুল তুল মুস্তফা $ সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (263) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।