২৬২ সীরাতুল মুস্তফা (সা) তার কল্যাণের জন্য দু'আ করেন। এ সময় তিনি দেখেন, হযরত আদম (আ)-এর ডানে কিছু আকৃতি এবং বামে কিছু আকৃতি । যখন তিনি ডানদিকে তাকান তখন আনন্দিত হন এবং হাসেন আর যখন বামদিকে তাকান, তখন কাদেন। হযরত জিবরাঈল বললেন, ডানদিকে তার সৎ বংশধরদের আকৃতি । এরা দক্ষিণপন্থি ও জান্নাতী, এদেরকে দেখে তিনি আনন্দিত হন। আর বামদিকে খারাপ সন্তানদের আকৃতি আছে, এরা বামপস্থি এবং অগ্নিবাসী, এদের দেখে তিনি কাদেন। এ সমুদয় ঘটনা সহীহ বুখারী এবং সহীহ মুসলিমের বর্ণনাসমূহে আছে। আর মুসনাদে বাযযারে হযরত আবু হুরায়রা (রা) বর্ণিত হাদীসে আছে, হযরত আদম (আ)-এর ডানদিকে একটি দরজা আছে, যেদিক থেকে উত্তম সুগন্ধি আসে আর একটি দরজা বাদিকে আছে, যেদিক থেকে খুবই দুর্গন্ধ আসে । যখন তিনি ডানদিকে তাকান, তখন আনন্দিত হন আর যখন বাদিকে তাকান বিমর্ষ হয়ে পড়েন (যারকানী, ৬খ. পৃ. ৬০) । এরপর দ্বিতীয় আসমানে গমন করেন এবং এভাবেই জিবরাঈল (আ) দরজা খোলান । সেখানে যে দারোয়ান ছিলেন, তিনি জিজ্ঞেস করলেন, আপনার সাথে কে ? জিবরাঈল বললেন, মুহাম্মদ (সা) । এ ফেরেশতা বললেন, তাঁকে কি আহ্বান করা হয়েছে ? জিবরাঈল বললেন, হ্যা । ফেরেশতা বললেন : ১ ০ “স্বাগতম, কত উত্তম আগমন !” এখানে তিনি হযরত ইয়াহিয়া ও হযরত ঈসা (আ) কে দেখেন । জিবরাঈল (আ) বললেন, এঁরা ইয়াহিয়া এবং ঈসা (আ), এঁদের সালাম করুন । তিনি তাঁদের সালাম জানালেন । তারা দু'জনই সালামের জবাব দিলেন এবং বললেন : এ] 4/৬, এএ)| [3৬ >= “সুশীল ভ্রাতা ও সৎ নবীর জন্য স্বাগতম ৷” এরপর তিনি তৃতীয় আসমানে আগমন করেন এবং জিবরাঈল আমীন একইভাবে দরজা খোলান। সেখানে হযরত ইউসুফ (আ)-এর সাথে সাক্ষাত হয় এবং তার সাথে একইভাবে. সালাম-কালাম হয়। তিনি বলেন যে, হযরত ইউসুফ (আ) কে লাবণ্য ও সৌন্দর্যের এক বিরাট অংশ দান করা হয়েছে। এরপর চতুর্থ আসমানে আগমন করেন, সেখানে হযরত ইদরীস (আ)-এর সাথে সাক্ষাত হয়। এরপর পঞ্চম আসমানে আগমন করেন এবং সেখানে হযরত হারূন (আ)-এর সাথে সাক্ষাত হয়। ষষ্ঠ আসমানে আসেন এবং সেখানে হযরত মূসা (আ)-এর সাথে সাক্ষাত হয়। আর সপ্তম আসমানে আগমন করেন । সেখানে হযরত ইবরাহীম (আ)-এর সাথে সাক্ষাত লাভ হয়। তিনি দেখেন যে, হযরত ইবরাহীম (আ) বায়তুল মামূরে পিঠ দিয়ে হেলান দিয়ে বসে আছেন । বায়তুল মামূর ফেরেশতাদের কিবলা, যা ঠিক কাবাগৃহের বরাবরে অবস্থিত । মোট কথা যদি সেটি ভেঙ্গে পড়ে, তা হলে কাবাগৃহের উপরেই পড়বে। প্রতিদিন সত্তর হাজার ফেরেশতা এ গৃহ তাওয়াফ করেন। একবার তাওয়াফের পর দ্বিতীয়বার তারা এ সুযোগ পান না । জিবরাঈল (আ) বললেন, তিনি আপনার পিতা, তাকে সালাম করুন । তিনি তাকে সালাম জানালেন । হযরত ইবরাহীম (আ) সালামের সীরাতুল তুল মুস্তফা $ সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (262) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।