সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

| সূচিপত্র | সীরাতুল মুস্তফা (সা) ২৬১ কে বলতে শুনেছি, তিনি বলেছেন, যখন আমি বায়তুল মুকাদ্দাসের ক্রিয়াকর্ম সমাপ্ত করলাম, তখন একটি সিড়ি আনা হলো। আমি এর চেয়ে উত্তম সিড়ি আর কখনো দেখিনি । এটা এ সিঁড়ি ছিল, যা দ্বারা. আদম সন্তানের আত্মাসমূহ আসমানে উঠে এবং মৃত্যুকালে মৃত্যুবরণকারী ব্যক্তি এ দিকে চক্ষু তুলে দেখে। আমার পথের সাথী জিবরাঈল (আ) আমাকে এ সিঁড়িতে উঠান । এমনকি আমি আসমানের একটি দরজায় উপস্থিত হলাম, যাকে ‘বাবুল হিফয’ বলে । (হাফিয ইবন কাসীরকৃত আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৩খ. পৃ. ১১০ এবং যারকানী প্রণীত শারহে মাওয়াহিব, ৬খ. পৃ. ৫৫) ৷ হাফিয ইবন কাছীর বলেন, হযরত (সা) বায়তুল মুকাদ্দাসের কর্মব্যস্ততা থেকে অবসর হওয়ার পর এ সিঁড়ি দিয়ে আসমানে গমন করেন এবং বুররাক মসজিদুল আকসার দরজায় বাধা ছিল। নবী (সা) আসমান থেকে বায়তুল মুকাদ্দাস ফিরে এসে অবতরণ করেন এরপর এ বুররাকে সওয়ার হয়ে মক্কা মুকাররামায় প্রত্যাবর্তন করেন (আল-বিদায়া ওয়ান নিহায়া, ৩খ. পৃ. ১১০) । আর এটাও সম্ভব যে, নবী (সা) বুররাকে সওয়ার অবস্থায় এ সিঁড়ির দ্বারা আসমানে আগমন করেন, যেমনটি কতিপয় আলিমের মতামত । এ অবস্থায় সমস্ত বর্ণনা একই রূপ হয়ে যায়। অধিকস্তু, এ অবস্থা নবী (সা)-এর অধিক সম্মান ও মাহাত্ম্যের অনুকূল । আল্লাহই ভাল জানেন। আলমে মালাকৃত সফর এবং আসমানসমূহে আম্বিয়া আলাইহিয়ুস সালামের সাথে সাক্ষাত এভাবে তিনি প্রথম আসমানে উপনীত হন৷ জিবরাঈল (আ) দরজা খোলান। পৃথিবীর নিকটতম আসমানের দারোয়ান জিজ্ঞেস করেন, তোমার সাথে কে ? জিবরাঈল বললেন, মুহাম্মদ (সা) । ফেরেশতা জিজ্ঞেস করেন, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? জিবরাঈল বললেন, হ্যা । ফেরেশতা তা শুনে স্বাগত জানান এবং দরজা খুলে দেন। তিনি আসমানে প্রবেশ করেন এবং একজন অত্যন্ত বুযুর্গ ব্যক্তির দেখা পান । জিবরাঈল (আঁ) বললেন, তিনি আপনার আদি পিতা আদম (আ), একে সালাম করুন । তিনি তাকে সালাম জানান । হযরত আদম (আ) সালামের জবাব দেন এবং বলেন : শে) তো, এ ০| ৮3৬ >“ স্বাগতম, সৎ সন্তান ও সুশীল নবীর জন্য” এবং তিনি ১. আর এর ইবারত এরূপ £ 2, 4 ৯ rl Alri I EE Sf ail, br GLAU Ht AO an anys LS Sl de ~ pall 550 ply Ua nas oll Fo dl ale L274 41 ৩০৫ ১-০ ০৬ ০৪ তাফসীরে ইবন কাসীর, সূরা বানী ইসরাঈল, ৬খ. পৃ. ২৮-এ আছে £ 5, 51145) 1 Se he ee LS 0) 2s SU iil Sl dl UD sl 0, i5০০! ৮০৫০ বাক্যের শেষ পর্যন্ত । ২. আল্লামা নুমানী বলেন £ ৬০ 2b Sl dl tb Cll Bul (যারকানী, ৬খ. পৃ. ৩৩) । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (261) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।