সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

২৬০ সীরাতুল মুস্তফা (সা) হযরত নবী (সা) আল্লাহর প্রশংসা ভাষণ থেকে অবসর হলেন, তখন হযরত ইবরাহীম (আ) সমস্ত নবী (আ)-কে উদ্দেশ্য করে বললেন : $ ০ 5! ১৫ অর্থাৎ মর্যাদা ও পরিপূর্ণতার কারণে মুহাম্মদ তোমাদের সবার চেয়ে অগ্রগামী ৷" যখন তিনি এসব সমাপ্ত করে মসজিদ আকসা থেকে বের হলেন, তখন তার সামনে তিনটি পেয়ালা উপস্থিত করা হলো।* একটি পানির, একটি দুধের এবং একটি শরাবের, তিনি দুধের পেয়ালা গ্রহণ করলেন । জিবরাঈল (আ) বললেন, আপনি স্বভাব ধর্ম বেছে নিলেন। যদি আপনি শরাবের পেয়ালা গ্রহণ করতেন তবে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত । আর যদি আপনি পানির পেয়ালা গ্রহণ করতেন তা হলে আপনার উম্মত নিমজ্জিত হয়ে যেত কিছু কিছু রিওয়ায়াতে আছে__মধুর পেয়ালাও দেয়া হয়েছিল, তিনি তা থেকেও কিছু পান করেছিলেন। মোটকথা, সমুদয় বর্ণনা একত্র করা হলে জানা যায় যে, চারটি পেয়ালা উপস্থিত করা হয়েছিল। বিস্তারিত জানার জন্য ‘যারকানী' গ্রন্থটি দেখা যেতে পারে ৷" আসমানে আরোহণ এর পর নবী (সা) হযরত জিবরাঈল (আ) এবং অপরাপর ফিরিশতাগণের সঙ্গে আসমানের দিকে যাত্রা শুরু করলেন । কিছু কিছু রিওয়ায়াত দ্বারা জানা যায় যে, নবী (সা) পূর্বের ন্যায় বুররাকে আরোহণ করেই আসমানে উঠতে থাকেন । আর কিছু রিওয়ায়াতে জানা যায়, মসজিদে আকসায় পৌঁছার পর জার্াত থেকে মণিমুক্তা খচিত একটি সিঁড়ির মাধ্যমে তিনি আসমানে আরোহণ করেন । আর সিঁড়ির ডানে বামে আল্লাহর ফেরেশতাগণ তার সহগামী ছিলেন। bs. Nd, clad slic SN ci cE > le 4 Sol a> Blase Sm il Le SHE 23 2 | Sal ib ob JU dl lhl on ob dd a Al “ইবন ইসহাক বলেন, বিশিষ্ট ও নির্ভরযোগ্য বর্পণনাকারীগণ আমাকে সংবাদ দিয়েছেন যে, হযরত আবূ সাঈদ খুদরী (রা) বলতেন, আমি নিজে রাসুলুল্লাহ (সা) ১. খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ১৭৩ । ২, কিছু কিছু রিওয়ায়াত দ্বারা জানা যায় যে, এ তিন পেয়ালা সিদরাতুল মুনতাহার পরে উপস্থিত করা হয়েছিল । হাফিয ইবন হাজার বলেন, আশ্চর্যের কিছুই নেই যে, এ পেয়ালা দু'বার উপস্থিত করা হয়েছিল, একবার মসজিদে আকসায় নামায আদায় সমাপ্তের পর এবং দ্বিতীয়বার সিদরাতুল মুনতাহায় । আর দুধ গ্রহণের বিষয়টি সত্যায়নের জন্য অতিরিক্ত তাকিদ উদ্দেশ্য ছিল । আল্লাহই ভাল জানেন । (যারকানী, ৬খ. পৃ. ৪৮) । ৩. যারকানী, ৬খ. পৃ. 8৪৭ । সীরাতুল তুল মুস্তফা &%% সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (260) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।