সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ২৫৭ এরপর নবী (সা) মসজিদে আকসায় প্রবেশ করেন এবং দু'রাকআত (তাহিয়্যাতুল মসজিদ)’ নামায আদায় করেন (মুসলিম হযরত আনাস থেকে বর্ণনা করেছেন) । আর যারকানীতে (৬খ. পৃ. ৪৫) হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সা) বলেছেন, আমি এবং জিবরাঈল আমীন উভয়েই মসজিদে প্রবেশ করি এবং উভয়েই দু'রাকআত নামায আদায় করি (বায়হাকী) ৷" তার মহান উপস্থিতি উপলক্ষে পূর্বেই আম্বিয়া আলাইহিমুস সালাম” নবী (সা)-এর অপেক্ষায় উপস্থিত ছিলেন, যাদের মধ্যে হযরত ইবরাহীম (আ), হযরত মূসা (আ) এবং হযরত ঈসা (আ)-ও ছিলেন সামান্য সময় অতিক্রান্ত না হতেই অনেক সম্মানিত ব্যক্তি মসজিদে আকসায় সমবেত হলেন । অতঃপর এক মুয়াযযিন আযান দিলেন এবং ইকামত বললেন আমরা কাতারবন্দী হয়ে দাড়ালাম, এ অপেক্ষায় ছিলাম যে, কে ইমামতি করবেন। জিবরাঈল আমীন আমার হাত ধরে সামনে বাড়িয়ে দিলেন। আমি সবাইকে নামায পড়ালাম । যখন আমি নামায শেষ করলাম, জিবরাঈল আমীন বললেন, আপনি জানেন কি, কাদের আপনি নামায পড়ালেন ? আমি বললাম, আমার জানা নেই । জিবরাঈল আমীন বললেন, যত নবী প্রেরিত হয়েছেন, সবাই আপনার পেছনে নামায পড়েছেন। ইবন আবূ হাতিম হযরত আনাস (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। অপর এক রিওয়ায়াতে আছে যে, তার আগমনে ফিরিশতাগণও আসমান থেকে. অবতরণ করেন; আর নবী (সা) সমস্ত নবী (আ) এবং ফিরিশতাগণের ইমামতি করেন । যখন নামায সমাপ্ত হলো, তখন ফেরেশতাগণ জিবরাঈল (আ) কে জিজ্ঞেস করলেন, আপনার এ সাথীটি কে ? জিবরাঈল বললেন, তিনি মুহাম্মদ (সা) । হাদীসটি হুরায়রা (রা) থেকে বর্ণনা করেছেন। আর অপর এক বর্ণনায় আছে, জিবরাঈল বললেন, তিনি মুহাম্মদ (সা), খাতিমুন নাবিঈন । ফেরেশতাগণ জিজ্ঞেস করলেন, তাকে কি ডেকে পাঠানো হয়েছিল? জিবরাঈল বললেন, হ্যা । ফেরেশতাগণ বললেন, আল্লাহ তা'আলা তাকে নিরাপদে জীবিত রাখুন, অত্যন্ত উত্তম ভাই এবং উত্তম খলীফা । অথাৎ আমাদের ভাই এবং আল্লাহর খলীফা ৷ এরপর নবী (সা) আস্বিয়া আলাইহিমুস সালামের রূহসমূহের সাথে সাক্ষাত করলেন । তারা সবাই আল্লাহর প্রশংসা ও স্তুতি জ্ঞাপন করলেন। ১. be Nd) (৮-৮51) মুসলিম শরীফে নেই। (খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ১৭২) । ২, তাফসীরে ইবন কাসীর, ৬খ. পৃ. ৩০২ । ৩. যারকানী, ৬খ. পৃ. ৫০ । 8. খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ১৬৭ । সিরাতুল মুস্তফা (১ম ক্ষুঁবীতুল সুঙফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (257) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।