সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

২৫৬ সীরাতুল মুস্তফা (সা) এরা আপনার উম্মতের এ সমস্ত লোক, যাদের উপর আমানতদারী ও লোকের প্রাপ্য অধিকার আদায়ের দায়িত্ব ছিল, যা তারা পালন করেনি। কাজেই সে বোঝা তাদের বহন করতে হচ্ছে । অতঃপর তিনি এমন একটি দল অতিক্রম করলেন, যাদের ঠোট ও জিহ্বা কেচি দিয়ে কর্তন করা হচ্ছে । আর কাটার পরক্ষণেই তা পূর্বের ন্যায় সুস্থ ও স্বাভাবিক হয়ে যাচ্ছে। এভাবে অবিরত চলছে যা শেষ হচ্ছে না। তিনি জিজ্ঞেস করলেন, এরা কারা ? জিবরাঈল (আ) বললেন, এরা আপনার উম্মতের খতীব ও ওয়ায়েয (যারা নিজেরা যা বলত, তা করত না--এর উদাহরণ) অর্থাৎ অপরকে ওয়ায-নসীহত করত কিন্তু নিজেরা আমল করত না । ইবন জারীর, বাযযার, আবূ ইয়ালা ও বায়হাকী এ হাদীস হযরত বারীরা (রা) সূত্রে বর্ণনা করেছেন ।* লোহার কেঁচি দিয়ে ঠোঁট কর্তনের হাদীসটি ইবন মারদুবিয়া হযরত আনাস (রা) সূত্রে বর্ণিত । এরপর তিনি এমন একটি স্থান অতিক্রম করেন, যেখানে শীতল ও সুগন্ধিযুক্ত বাতাস প্রবাহিত হচ্ছিল । জিবরাঈল (আ) বললেন, এটা জান্নাতের খুশবু । পরক্ষণেই এমন স্থান অতিক্রম করলেন, যেখানে দুর্গন্ধ অনুভূত হচ্ছিল । জিবরাঈল বললেন, এটা জাহান্নামের দুর্গন্ধ ৷ সতর্ক বাণী দৃশ্যত এতদ সমুদয় ঘটনা আসমানে উদিত হওয়ার পূর্বের, এজন্যে যে, এ সমস্ত ঘটনার উল্লেখ বুররাকে আরোহণের পরে ধারাবাহিকভাবে মসজিদে আকসায় পৌঁছার পূর্বে এসেছে। এর ফলে জানা গেল যে, এ সমস্ত আসমানে আরোহণের পূর্বের । আল্লাহ তা‘আলাই ভাল জানেন। পবিত্ৰ বায়তুল মুকাদ্দাসে অবতরণ” মোট কথা, এ অবস্থায় নবী (সা) বায়তুল মুকাদ্দাসে পৌঁছলেন এবং সেখানে অবতরণ করলেন । সহীহ মুসলিমে হযরত আনাস (রা) থেকে বর্ণিত আছে যে, নধী (সা) বুররাককে সেই স্তম্ভের সাথে বাধলেন যাতে (পূববর্তী) নবী (আ)গণ নিজেদের বাহন বাধতেন। আর বাযযারের বর্ণনায় রয়েছে যে, জিবরাঈল (আ) আঙ্গুল দিয়ে একটি পাখর ছিদ্র করে তার সাথে বুররাক বাধেন। আশ্চর্যের কিছুই নেই যে, বুররাক বাধায় উভয়েই অংশীদার ছিলেন। সম্ভবত কালের বিবর্তনে এঁ ছিদ্র বন্ধ হয়ে গিয়েছিল এবং জিবরাঈল (আ) আঙ্গুল দিয়ে তা খুলে দেন। ১. খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ১৭২; যুরকানী,৬খ. পৃ. ৪১ । ২, খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ১৭২ । ৩. যেমনটি নাসাঈ হযরত আনাস (রা) সূত্রে বর্ণনা করেন {রাসূল (সা) বলেছেন] অতঃপর আমি বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করি ৷ সেখানে আম্বিয়া আলাইহিমুস-সালাম একত্রিত হয়েছিলেন । জিবরাঈল (আ) আমাকে এগিয়ে দেন। আর আমি তাঁদের ইমামতি করি । (ইবন কাসীর, ৬খ. পৃ.৯)। সীরাতুল তুল মুস্তফা &%% সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (256) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।