| সূচিপত্র | সীরাতুল মুস্তফা (সা) ২৫৫ ৪. নবী (সা) এরপর এক ব্যক্তিকে দেখেন, সে একটি ঝর্ণায় সাতার কাটছে এবং পাথরকে গ্রাস বানিয়ে আহার করছে। তিনি জিবরাঈল (আ) কে জিজ্ঞেস করলে তিনি জবাব দেন, এ সুদখোর । ইবন মারদুবিয়া হযরত সামুরা ইবন জুনদুব (রা) থেকে এ হাদীস বৰ্ণনা করেন। ৫. অতঃপর তিনি (সা) এমন এক সম্প্রদায় অতিক্রম করেন যারা একই দিনে বীজ বুনছে এবং একই দিনে ফসলও কাটছে। আর কাটার পর ক্ষেত পুনরায় পূর্বের মত হয়ে যাচ্ছে। তিনি জিবরাঈল (আ) কে জিজ্ঞেস করেন, এ কেমন ব্যাপার ! জিবরাঈল আমীন বললেন, এরা আল্লাহর পথে জিহাদকারী, এদের একটি নেকী সাতশত গুণেরও অধিক বৃদ্ধি পায়। তারা এর যা কিছুই ব্যয় করেছে, আল্লাহ তাআলা তার উত্তম বিনিময় দান করেন । এরপর তিনি এমন একটি সম্প্রদায় অতিক্রম করেন যাদের দেহ পাথর দিয়ে থেঁতলে দেয়া হচ্ছে, কিন্তু পরক্ষণেই তা পূর্বের ন্যায় স্বাভাবিক হয়ে যাচ্ছে। এভাবে বারবার একই ব্যাপার ঘটছে, কখনো শেষ হচ্ছে না। তিনি জিজ্ঞেস করলেন, এরা কারা ? জিবরাঈল (আ) বললেন, এরা ফরয নামাযে শৈথিল্য প্রদর্শনকারী । এরপর একদলের পাশ দিয়ে অতিক্রম করলেন, যাদের লজ্জাস্থানের সামনে পেছনে সামান্য বস্ত্রখণ্ড জড়ানো আছে৷ আর তারা উট ও গরুর মত চরিয়ে বেড়াচ্ছে ‘দারী’ ও “যাক্ধুম’ অর্থাৎ কাঁটা এবং জাহান্নামের পাথর খাচ্ছে । তিনি জিজ্ঞেস করলেন, এরা কারা ? জিবরাঈল (আ) বললেন, এরা নিজেদের সম্পদের যাকাত দিত না। এরপর তিনি এমন একটি সম্পৃদায়ের পাশ দিয়ে অতিক্রম করলেন, যাদের সামনে এক হাড়িতে রান্না করা গোশত আর অন্য হাঁড়িতে কাচা ও পচা গোশত রাখা ছিল, এ লোকগুলো পচা গোশতগুলো খাচ্ছিল এবং রান্না করা গোশত খাচ্ছিল না। তিনি জিজ্ঞেস করলেন, এরা কারা ? জিবরাঈল (আ) বললেন, এরা আপনার উম্মতের এ সব লোক, যাদের ঘরে সতী-সাধ্নী স্ত্রী থাকা সত্বেও ব্যভিচারিণী ও দুশ্চরিত্রা স্ত্রীলোকের সাথে রাত্রি যাপন করে এবং সকাল পর্যন্ত তাদের কাছেই থাকে। অথবা আপনার উম্মতের এ সব স্ত্রীলোক যারা নিজেদের বৈধ ও পবিত্র স্বামীদের ছেড়ে কোন ব্যভিচারী ও দুশ্চরিত্র লোকের সাথে রাত কাটায় । এর পর তীকে এমন একটি কাঠের পাশ দিয়ে নিয়ে যাওয়া হল যা রাস্তার মধ্যস্থলে, কাপড় কিংবা অন্য কোন দ্রব্যই এর নিকট দিয়ে গেলে এটি তাকে চিরে ফেলে এবং টুকরা টুকরা করে ফেলে । তিনি জিবরাঈল (আ) কে জিজ্ঞেস করলেন । জিবরাঈল (আ) বললেন, এরা আপনার উন্মতের এ সমস্ত লোকের উদাহরণ, যারা পথের পাশে ওৎ পেতে থাকে এবং পথচারীদের ছিনতাই রাহাজানি করে। এরপর তাকে এমন একটি দলের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো, যারা কাঠের একটি ভারী বোঝা একত্র করেছে, যা তারা বহন করতে সক্ষম নয়। অঞ্চ তারা তা আরো বৃদ্ধি করে যাচ্ছে। তিনি প্রশ্ন করলেন, এটা কি ? জিবরাঈল (আ) বললেন, সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (255) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।